তারকাদের সাক্ষাৎকার বা ফিটনেস সিক্রেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু সেই জনপ্রিয়তাকে পুঁজি করে যদি কোনও সংস্থা জালিয়াতির আশ্রয় নেয়, তবে তা মেনে নেওয়া যায় না। ঠিক এমনই এক ঘটনার মুখোমুখি হলেন বলিউডের জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা আর মাধবন।
ওঁর একটি পুরনো ইন্টারভিউ ক্লিপ কেটে, অনুমতি ছাড়াই সেটিকে নিজেদের ওজন কমানোর প্রোগ্রামের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল ‘এলিভেট নাও’ নামক একটি ওয়েলনেস ও ফাংশনাল-হেলথ ব্র্যান্ডের বিরুদ্ধে। এই জালিয়াতি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা এবং ওই সংস্থাকে সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছেন।
কীভাবে করা হয়েছিল জালিয়াতি? জানা গিয়েছে, ‘এলিভেট নাও’ সংস্থাটি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল শেয়ার করে। যেখানে মাধবনের একটি পুরনো সাক্ষাৎকারের অংশ ব্যবহার করা হয়েছিল, যেখানে অভিনেতা ওঁর একটি ছবির জন্য মাত্র ২১ দিনে ওজন কমানোর জার্নি ও ফিটনেস হ্যাবিট নিয়ে কথা বলছিলেন। ভিডিওটিতে দেখা যায়, মাধবনের সেই ক্লিপটির পর একজন ব্যক্তি (যিনি নিজেকে ডাক্তার বলে দাবি করছেন) অভিনেতার শারীরিক পরিবর্তন নিয়ে আলোচনা করছেন এবং শেষে বলা হচ্ছে— “আর মাধবনের মতোই নিখুঁত ট্রান্সফরমেশনের জন্য আজই আপনার মেটাবলিক টেস্ট বুক করুন।” ভিডিওটি এমনভাবে এডিট ও পরিবেশন করা হয়েছিল, যাতে সাধারণ মানুষের মনে হয় আর মাধবন নিজেই হয়তো এই সংস্থার হয়ে প্রচার করছেন বা ওঁর ওজন কমানোর পেছনে এই সংস্থার অবদান রয়েছে। “কী লজ্জা! এরা পার পেয়ে যাবে ভাবল কী করে?”: গর্জে উঠলেন মাধবন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by R. Madhavan (@actormaddy)
বুধবার ইনস্টাগ্রামে ওই বিভ্রান্তিকর বিজ্ঞাপনের একটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দেন ধুরন্ধর ছবির তারকা। বড় বড় অক্ষরে স্ক্রিনশটের ওপর তিনি লিখে দেন— “আইনি নোটিশ পাঠানো হয়েছে”। ক্যাপশনে মাধবন কড়া ভাষায় লেখেন -“কী লজ্জা! এই ধরনের মানুষ এবং সংস্থাগুলো কী করে ভাবে যে তারা এভাবে পার পেয়ে যাবে? আপনারা কারও সাক্ষাৎকারের একটা ক্লিপ কেটে নিয়ে সেটিকে আপনাদের বিজ্ঞাপনের অংশ বানিয়ে দিতে পারেন না। আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। দয়া করে এই ধরনের তথাকথিত পেশাদার এবং সংস্থাগুলো থেকে সাবধান থাকুন।” স্ক্রিনশটের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করে অভিনেতা আরও লেখেন— “এই রিলটা দেখে মনে হচ্ছে যেন আমি ওদের প্রোডাক্ট প্রচার করছি। কোনও অনুমতি ছাড়া জালিয়াতি করে এটা করা হয়েছে। সাধারণ মানুষ কীভাবে এই চিকিৎসা বা সংস্থার ওপর ভরসা করবে? ছিঃ!”
তাহলে সেই রিল-এর আসল সত্যিটা কী ছিল? প্রকৃতপক্ষে, যে ইন্টারভিউ ক্লিপটি ব্যবহার করা হয়েছিল, সেটি ছিল ‘কার্লি টেলস’ অনুষ্ঠানের একটি পর্বে মাধবনের একটি পুরনো আড্ডা। সেখানে তিনি ২০২২ সালের ব্লকবাস্টার ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ (-এ বিজ্ঞানী নাম্বি নারায়ণের চরিত্রের জন্য প্রথমে ওজন বাড়ানো এবং পরে তা কমানোর নিজস্ব ঘরোয়া লাইফস্টাইলের কথা বলছিলেন। মাধবন জানিয়েছিলেন, তিনি খাবার ভাল করে চিবিয়ে খাওয়া (৪৫-৬০ বার), ইন্টারমিডিয়েট ফাস্টিং, অ্যালার্জি টেস্টের পর শরীরের সুট করে এমন খাবার বেছে নেওয়া এবং বিকেল ৩টের পর কাঁচা খাবার না খেয়ে সন্ধে পৌনে ৭টার মধ্যে রাতের খাবার শেষ করার মতো কড়া নিয়মানুবর্তিতার মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ওজন কমিয়েছিলেন। এর সঙ্গে ‘এলিভেট নাও’ সংস্থার দূর-দূরান্তের কোনো সম্পর্ক ছিল না। তালিকায় আছেন করণ জোহর এবং রাম কাপুরও!
খবর, এই ব্র্যান্ডটি কেবল আর মাধবনই নন, বলিউডের নামী পরিচালক করণ জোহর এবং জনপ্রিয় অভিনেতা রাম কাপুর-এর সাক্ষাৎকার ক্লিপও একইভাবে ব্যবহার করে বিজ্ঞাপন বানিয়েছে। তবে মাধবনের মতো তাঁরা এখনও এই বিষয়ে কোনও আইনি পদক্ষেপ বা বয়ান জারি করেননি। আর মাধবনের এই কড়া পদক্ষেপের পর অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ ওঁর পাশে দাঁড়িয়েছেন। ভুয়ো এবং বিভ্রান্তিকর সেলিব্রিটি এনডোর্সমেন্টের রমরমার বাজারে অভিনেতার এই আইনি লড়াইকে সাধুবাদ জানিয়েছেন সবাই। সম্প্রতি বক্স অফিসে ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ -এর অসামান্য সাফল্যের পর মাধবন বর্তমানে ওঁর আগামী ছবি ‘জি. ডি. এন’-এর কাজে ব্যস্ত রয়েছেন।