বক্স অফিসে রেকর্ড গড়লেও বিতর্কের মুখে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ছবির একটি দৃশ্যে পবিত্র গুরবাণী পাঠ করার সময় অভিনেতা আর মাধবনকে ধূমপান করতে দেখা গিয়েছে—এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদের মুখে পড়ে অবশেষে মঙ্গলবার একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেতা। স্পষ্ট জানালেন, কাউকে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না।

ঠিক কী ঘটেছিল?
ছবিতে মাধবনের একটি দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মহারাষ্ট্রের শিখ সংগঠনের নেতা গুরজিৎ সিং খের। তাঁর অভিযোগ ছিল, দশম গ্রন্থ সাহেবের পবিত্র বাণী পাঠ করার সময় মাধবন সিগারেট খাচ্ছিলেন, যা শিখ ধর্মের ভাবাবেগে আঘাত হেনেছে। এই মর্মে পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়। দাবি তোলা হয় পরিচালক আদিত্য ধর, রণবীর সিং এবং আর মাধবনের নিঃশর্ত ক্ষমার।


বিতর্ক বাড়তে দেখে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মাধবন। সেখানে তিনি জানান, দৃশ্যটি শুট করার সময় পরিচালক আদিত্য ধর অত্যন্ত সতর্ক ছিলেন। মাধবনের দাবি, "সংলাপ বলার আগেই আমি সিগারেটটি নিভিয়ে দিয়েছিলাম। আপনারা ভাল করে লক্ষ্য করলে দেখবেন, কথা বলার সময় আমার মুখ দিয়ে কোনো ধোঁয়া বেরোচ্ছে না। এমনকি সেই ফ্রেমে কোনও সিগারেটও নেই।"

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by R. Madhavan (@actormaddy)