মুক্তি পেয়েছি সৌরভ পালোধী পরিচালিত নতুন বাংলা ছবি 'অনেকদিন পর'। এই ছবির প্রযোজনার দায়িত্বে প্রসেনজিৎ চ্যাটার্জি। সৌরভ পালোধি এবং সৌমিত দেবের চিত্রনাট্যে এই ছবি মুক্তির পর থেকেই দর্শকমহলে প্রশংসিত৷
ছবির প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জি জানালেন, " মনে হচ্ছে এই সেদিন শুরু হল আর আজকে শেষ, অনেকদিন পর আজকে হলে এসে গেছে। আর এই কাজটা এখানে উপস্থিত সকলের সম্মিলিত প্রয়াস৷ বিশেষ করে সৌরভ এবং তাঁর টিমের প্রত্যেকে খুব অন্তর থেকে কাজটা করেছেন। আমি যখন ছবির সঙ্গে থাকি অভিনেতা হিসেবে, সেটা একরকম। কিন্তু এই ধরনের গল্প যখন আমি শুনি, বা মনে হয় ব্যক্তিগত মানুষ হিসেবে এই ছবির সঙ্গে থাকলে আমার ভাল লাগবে, শিল্পী হিসেবে আমার ভাল লাগবে, আমাকে একটা অক্সিজেন দেবে, তখন আমার মনে হয় আমি ছবিটির সঙ্গে আছি। প্রযোজনা কথাটায় আমি খুব একটা বিশ্বাস করি না, কখনও করিনি, নাহলে ৪৫০ ছবির মধ্যে ৩৫০ ছবি আমারই হত। সেটা আমি করিনি। আর হয়তো করিনি বলেই এখনও একটা লালন যখন পাই বা একটা যখন বুদ্ধদেব দাশগুপ্ত বা যখন ঋতুর ( ঋতুপর্ণ ঘোষ) ছবি পেয়েছি বা পরবর্তীকালে যে সমস্ত পরিচালকরা আমাকে প্রচুর শক্ত শক্ত কাজ দিয়েছেন হয়তো কাজগুলো করার চেষ্টা করেছি সেইজন্যই৷"
প্রসেনজিৎ বলেন, "আমি খুব খুশি আজকে যে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে তারা আজকে অনেকদিন পর একটা একটা ভাললাগার গল্প নিয়ে আসতে পেরেছে। এবং দর্শকরা যাঁরা দেখছেন, তাঁরা বলছেন যে এটা তো আমাদেরই গল্প, আমাদের জীবন। আমার মনে হয় ছবিটা দেখে সবার ভাল লাগবে কারণ আমাদের বেঁচে থাকতে গেলে সবকিছুর সঙ্গে সঙ্গে একটা ভাললাগা ভালবাসার প্রয়োজন।"
"তিন দিন আগেও যখন আমার অভিনীত ছবি অভিমান রিলিজ করল, সেই সময়টা আমার একটা ভিতরে ভীষণ ধকধক ধকধক ধকধ, ছবি রিলিজের দু'দিন আগে থেকে এটা হতে থাকে৷ অনেকদিন পর রিলিজ করছে আমি চিল, আমি নিশ্চিন্ত বাচ্চাদের মতো। আমি দু'ধারার ছবি প্রচুর করেছি। আসলে গল্পই স্টার৷ আমাদেরকেও পর পর এই ধরণের ছবি দিতে হবে। আমি নাম নিচ্ছি না এই মুহূর্তে, আমার খুব কাছের পরিচালক তিনি, তাঁর ছবির আমি ভীষণ ফ্যান, তাঁরা দেশজুড়ে একটা ছবি রিলিজ করল তার প্রথম সপ্তাহ ১০ দিন ১২ দিন কোনো ব্যবসা ছিল না, হঠাৎ মানুষ কথা বলতে শুরু করল, একটা ইতিহাস তৈরি করে দিল। আমি খুব গর্বিত বোধ করছি যে একটা অন্য ধারার ছবিও এরকম একটা টার্ন নিয়েছে। তো আমি চাই যে মানুষজন অনেকদিন পির যেন দেখেন কথা বলেন ছবিটা নিয়ে।"
















