'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে একের পর এক চমক একে গল্পকে টানটান করে তোলার চেষ্টা করা হচ্ছে। একদিকে যেমন নায়িকার আসল বাবা কে, কীভাবে তার থেকে নায়িকা আলাদা হল সেটা দেখানো হচ্ছে, অন্যদিকে বিদ্যা কলেজের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে। সবটা মিলিয়েই জমজমাট এখন 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। এবার আসছে কোন নতুন টুইস্ট?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হল। সেখানে দেখা যাচ্ছে বিদ্যা এক ব্যক্তির সঙ্গে কলেজ ক্যাম্পাসে কথা বলছে যখন তখন আড়াল থেকে কেউ তার দিকে বন্দুক তাক করে। শুধু তাই নয় গুলিও ছোঁড়ে। যদিও ভাগ্যক্রমে বেঁচে যায় বিদ্যা। সম্পূর্ণার চরিত্রটি এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তাতেই বেঁচে যায়।
বিদ্যাকে বাঁচিয়ে সম্পূর্ণা বলে ওঠে, আর একটু এদিক ওদিক হলে সে মারা যেতে পারত। একটি ওয়ান শুটার বন্দুক দিয়ে গুলি ছোঁড়া হয়েছে। এই কথা শুনেই খটকা লাগে বিদ্যার। কী ঘটে এবার গল্পের, এখান থেকে নায়িকা নতুন কোন ক্লু পায় সেটাই দেখার।















