রাজ্যে পালাবদল হওয়ার পর নানা সময় নানা রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর ডিম ছোঁড়া হয়েছে। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনও অরূপ বিশ্বাস, তো কখনও অন্য কেউ। এবার সেই ডিম ছোঁড়ার ঝলক দেখা যাবে পর্দায়! 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে আসছে কোন জোর চমক?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, তটিনী যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য স্ত্রীকে নিয়ে কোর্টে এসেছে পরশুরাম। এদিকে চক্রান্তের জাল বিছাচ্ছে কর্ণ সহ বাকিরা। উল্টো রথের মধ্যে তাদের দুজনকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে কর্ণ। এদিকে একই সঙ্গে কোর্টের মধ্যেই তাদের গুলি করার জন্য লোক পাঠানো হয়। তবে পরশুরাম প্রস্তুত থাকে, সেটাও পাল্টা আক্রমণ শানাতে চায়। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটে সেটাই দেখার।
অন্যদিকে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকেও আসছে নতুন চমক। বিদ্যার বিরুদ্ধে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ ওঠে। পেপার সেটিং করে নাকি সে। শ্বশুরের পাশাপাশি ছাত্র,ছাত্রীদের রোষের মুখে পড়ে বিদ্যা। রাজরীত এই বিপদে স্ত্রীর পাশে এসে দাঁড়াতে গেলে তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। এই ঘটনার পর বিদ্যা জানিয়ে দেয় আগামী ১৫ দিনের মধ্যে ও প্রমাণ করে দেবে যে কে মুখোশ পরে আছে, আর কে নয়।















