জি বাংলার দুই সুপারহিট ধারাবাহিকের হাত ধরে জমে উঠতে চলেছে জামাইষষ্ঠী। 'পরিণীতা' এবং 'জোয়ার ভাঁটা' দুই ধারাবাহিকে আসতে চলেছে বড়সড় চমক এবং টুইস্ট। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, শিরিন পারুলের মাকে ধরিয়ে দিতে চায়। বাড়িতে পুলিশ ডেকে আনে। শাশুড়ির এই বিপদ আঁচ করে পারুলকে সবটা জানায় রায়ান। মাকে বাঁচাতে তৎপর হয় পারুল। শেষ পর্যন্ত কষে ফেলে মস্ত প্ল্যান। ঠিক করে মাকে সেই বাড়ি থেকে সরিয়ে ফেলার। দায়িত্ব দেয় কাকুর উপর। সেখানেই রয়েছে চমক। পারুলের মা আর কাকু পূর্বপরিচিত। কিন্তু কীভাবে? কোন যোগ রয়েছে দু'জনের সেটাই এখন দেখার। 

অন্যদিকে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি বিগত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত টিআরপি টপার হচ্ছে। গল্পের জোরে সবাইকে ছাপিয়ে যাচ্ছে আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাসের ধারাবাহিক। এবার গল্পকে আরও আকর্ষিত করে তুলতে আসছে নতুন চমক। জেলে যাবে নিশা। উজি আবারও দিদির প্রতিদ্বন্দ্বী হয়ে তাকে তার করা অন্যায়ের শাস্তি দেবে জানায়। কিন্তু নিশা যে এদিকে ইতিমধ্যেই অন্য প্ল্যান ছকে রেখেছে। জেলে বসেই আবার কোন কাণ্ড ঘটাবে সে? 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)