চলতি সপ্তাহে টিআরপি টপার খেতাব হাতছাড়া হয়েছে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র। তাই গল্পকে টানটান করে তুলতে নতুন চমক আনা হচ্ছে। টানা ১ ঘণ্টা কোন নতুন মোড় দেখা যাবে দুই ধারাবাহিকে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বিপদে পড়েছে পরশুরাম এবং তটিনীর দুই সন্তান। তাঁদের বাঁচাতে মরিয়া নায়ক। কিন্তু সে যে বেঁচে আছে, এবং ছদ্মবেশে দিন কাটাচ্ছে সেটা তো তাঁর পরিবারের কেউ জানে না। এমন অবস্থায় দুই সন্তানকে কী করে বাঁচাবে সে? ছদ্মবেশে, ত্রিশূল হাতেই সন্তানদের উদ্ধার করতে যাবে পরশুরাম। কিন্তু তাতে কি তার আসল পরিচয় প্রকাশ্যে আসবে? উত্তর আগামীতে পাওয়া যাবে। 

অন্যদিকে বিয়ের এটাই প্রথম জামাইষষ্ঠী বিদ্যা এবং রাজরীতের। আর সেদিনই তাদের জন্য অপেক্ষা করে রয়েছে ঘোর বিপদ! জামাইষষ্ঠীর দিন কোন কালো ছায়া নেমে আসবে তাদের জীবনে, কীভাবেই তার মোকাবিলা করবে নায়িকা সেটাই এখন দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)