৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় বাংলার মুখ উজ্জ্বল। এবারের আসরে বাংলা ছবির মুকুটে যুক্ত হল নতুন পালক। জাতীয় স্তরে নিজেদের ছাপ রেখে বাংলার মুখ উজ্জ্বল করেছে দুটি ছবি—পরিচালক অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’ (chaalchitra ekhon) এবং সৌরভ পালোধি পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ (Onko Ki Kothin)। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত বাংলার সিনেপ্রেমী মানুষ।

সৌরভ পালোধির ‘অঙ্ক কি কঠিন’ও বাংলার জন্য এই সাফল্য বয়ে এনেছে, যা বাংলা সিনেমার জন্য এক বড় বিষয়। এই ছবিতে অভিনয় করেছিল যে। শিশুশিল্পীরা তাদের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেল তারা। ঋদ্ধিমান ব্যানার্জি, গীতশ্রী চক্রবর্তী ও তপময় দেবের প্রাপ্তি এই পুরস্কার।

ছবির শিশুশিল্পী ঋদ্ধিমান ব্যানার্জির সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে তো আনন্দে আত্মহারা। খুদের কথায়, "আমি যখন জানতে পারি, খুব খুশি হয়েছি। মায়ের চোখে, দিদার চোখে জল চলে এসেছিল। বাড়ির সবাই খুব খুশি। স্যর (সৌরভ পালোধি)ও উইশ করেছেন‌। আমরা ছবির টিম একটা গেট টুগেদারের প্ল্যান করছি এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা সেলিব্রেট করব বলে।"

'অঙ্ক কি কঠিন' ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রাণা সরকার বলেন, "খুব খুশি হয়েছি। ছোট বাচ্চাগুলোর এই বয়সে এত বড় প্রাপ্তি খুবই আনন্দের। বাচ্চাদের নিয়ে তো ছবি বানাতে ইচ্ছে করেই, কিন্তু সাহস হয় না বা পরিস্থিতি থাকে না সব সময়। এক্ষেত্রে দুটোই ছিল। আরও যেন উৎসাহ বাড়ল।"