বলিউডে নোরা ফতেহির বিতর্কিত গান 'সারকে চুনার তেরি সারকে' ঘিরে যখন তুমুল সমালোচনা চলছে, তখনই মুখ খুলল সেন্সর বোর্ড। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর চেয়ারম্যান প্রসুন যোশী স্পষ্ট জানিয়ে দিয়েছেন— এই গানটির সঙ্গে বোর্ডের কোনও সম্পর্ক নেই। তিনি বলেছেন, “আমাদের কাছে অনুমোদনের জন্য আবেদন আসেনি।” একটি সরকারি বিবৃতিতে প্রসূন জোশী বলেন, "এই গানটির জন্য সিবিএফসি-র কাছে কোনও সার্টিফিকেশনের আবেদনই জমা পড়েনি।" ফলে এই কনটেন্টকে বোর্ড অনুমোদন করেছে—এমন ধারণা সম্পূর্ণ ভুল বলেই তিনি দাবি করেন।

অনলাইনে প্রকাশিত কনটেন্টের ক্ষেত্রে সিএফবিসির ভূমিকা ঠিক কী এই নিয়ে অনেক সময় সমস্যা হয় বলেও জানান প্রসূন৷ অনলাইনে মুক্তিপ্রাপ্ত কোনও কন্টেন্টের অনুমোদন সিবিএফসি দেয় না এটা স্পষ্ট করে জানিয়েছেন প্রসূন। এই কারণেই অনেক সময় সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে অযথা সেন্সর বোর্ডকে দায়ী করা হয় বলে প্রসূন উল্লেখ করেন।

প্রসূন যোশীর সংযোজন, সিবিএফসি সবসময় সতর্ক থাকে, যে কোনও বিষয় নারীদের কীভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে৷ বিতর্ক নয় দায়িত্ব নিয়ে কাজ করে এই সংস্থা, দাবি প্রসূনের৷ এই কারণেই যাবতীয় বিতর্ক থেকে সিবিএফসিকে অব্যাহতি দেওয়ার কতজাও জানিয়েছেন৷

নোরার সংযোজন, কন্নড় ভাষায় তিন বছর আগে এই গানের দৃশ্যে শুট করেছিলেন৷ তারপর এই গান কীভাবে উপস্থাপন করা হবে সেই বিষয় তিনি কিছুই জানেন না। তিনি এই গানের দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছিলেন কারণ এই গানটি একটি বড় সিনেমার অংশ ছিল৷ 

নোরা আরও জানিয়েছেন, এই গানকে তিনি 'নায়ক নহি খলনায়ক হু ম্যায়' এর রিমেক ভেবেছিলেন। যখন অনুবাদ করা হয় তখন আমার কাছে সেই অনুবাদ অশালীন মনে হয়নি৷ আমি কন্নড় ভাষা বুঝিনা তাই তাঁরা আমাকে যা বলেছিল তাই বিশ্বাস করেছিলাম৷ কিন্তু এখন হিন্দিতে ডাবিং করার সময় তাঁরা গানের কথায় যা যা পরিবর্তন করেছেন, তা আমার অনুমতি নিয়ে করেননি৷ আমি এই বিষয় কিছুই জানি না।" 

গান প্রকাশের মুহূর্তে আমি উপস্থিত হয়ে দেখলাম, তাঁরা আপত্তিকর কিছু ছবি ব্যবহার করেছে লিরিক্যাল ভিডিওতে৷ শুধু তাই নয় এআই দিয়ে সঞ্জয় আর আমার একটা ছবিও ব্যবহার করা হয়েছে৷ অনুষ্ঠানে গানের এই ভিডিও দেখে আমি বিরক্ত হয়েছিলাম কিন্তু আমি শান্ত ছিলাম৷ "