৭৬ বছর বয়সেও তারুণ্যের জোয়ার! বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের একটি ফিটনেস ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যেভাবে ১৫টি ট্রাইসেপ ডিপস মারলেন, তা দেখে কেবল ভক্তরাই নন, রীতিমতো চমকে গিয়েছেন ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও।
বয়স যে কেবল একটা সংখ্যা, তা ফের প্রমাণ করলেন নানা পটেকর। ৭৬ বছর বয়সেও তাঁর শারীরিক সক্ষমতা যে কোনও তরুণকেও হার মানাবে। সম্প্রতি ফটোগ্রাফার ও প্রযোজক অতুল কাসবেকর নানার একটি ওয়ার্কআউট ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে নানা পটেকরকে ট্যান রঙের হাফপ্যান্ট, সাদা রঙের 'বানিয়ান' এবং গলায় গামছা পরা অবস্থায় দেখা যাচ্ছে। একদম সাদামাটা পোশাকেই তিনি অবলীলায় প্যারালাল বারে ১৫টি ট্রাইসেপ ডিপস মারেন। অতুল কাসবেকার ক্যাপশনে লেখেন, “আ-হো নানা সাহেব! আপনি আমার ফিটনেস গোলটাই বদলে দিলেন। ইনি নানাপাটেকর, যাঁর বয়স ৭৬। তিনি ১৫টি ট্রাইসেপ ডিপস করছেন।” তিনি শেষে নানাকে ‘লেজেন্ড’ বলেও সম্বোধন করেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Atul Kasbekar (@atulkasbekar)
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানার ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়েও আলোচনা শুরু করেন। এক অনুরাগী দাবি করেন যে, নানা হয়তো নিরামিষভোজী বলেই এত ফিট। তবে অতুল কাসবেকার সঙ্গে সঙ্গে সেই ভুল ধারণা ভেঙে দিয়ে জানান, “দুঃখিত, তিনি নিরামিষভোজী নন। আমি ওঁর বাড়িতে খেয়েছি।” অন্য একজন জানান যে, নানা নিজে রান্না করতে ভালবাসেন এবং মাছ খেতে দারুণ পছন্দ করেন।
বলিউড তারকারাও নানার এই ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ। শিল্পা শেঠি হাততালির ইমোজির মাধ্যমে তাঁর প্রশংসা করেছেন। অন্যদিকে, ‘ওয়েলকাম’ সিনেমার ভক্তরা নানার ‘উদয় শেঠি’ চরিত্রটিকে মনে করে মজার ছলে কমেন্ট করেছেন— “কন্ট্রোল উদয় কন্ট্রোল” অথবা “উদয় ভাই এখনও দারুণ ফিট”।