সংবাদসংস্থা মুম্বই: বহু বছর ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকার পর, ম্রুণাল ঠাকুর ২০২২ সালে "সীতা রামম" দিয়ে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করেন। ছবি সফল. তারপরেও বলিউডে সেভাবে দেখা যায়নি অভিনেত্রীকে। কেন?
সম্প্রতি মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী প্রকাশ করেছেন যে, তাঁর কেরিয়ারের প্রাথমিক বছরগুলিতে অন্তরঙ্গ দৃশ্যের অভিনয় করতে অস্বস্তিতে ভুগতেন তিনি। "জার্সি" অভিনেত্রী আরও জানিয়েছেন যে কীভাবে তাঁকে কয়েকটি প্রস্তাব প্রত্যাখ্যান করতে হয়েছিল।
স্ক্রিনে, মেয়ের চুম্বন দৃশ্য দেখতে পারবেন না বাবা-মা। এই চিন্তা তাড়া করে বেড়াত অভিনেত্রীকে। "সুপার ৩০" অভিনেত্রীর কথায়, ""অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ্যবোধ করতাম না। ভয় পেতাম। এই জন্য অনেক কাজ হাতছাড়া হয়েছে। একটা সময় টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল।"" ম্রুনাল আরও বলেন, "একটা বিষয় ছিল যেটা আমাকে আমার বাবা-মায়ের সঙ্গে বসে আলোচনা করতে হয়েছিল। এবং তাঁদের আমি বলেছিলাম, আমি বার বার এটা মিস করতে পারি না।"" তবে এখন তিনি মনে করেন, একজন অভিনেতাকে যেকোনও রকম দৃশ্যের জন্যে সব সময় প্রস্তুত থাকতে হবে।