সংবাদসংস্থা, মুম্বই: এসএসএমবি ২৯! দক্ষিণের "হিট" পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবির ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। মূল চরিত্রে কে? এই নিয়ে সরগরম দক্ষিণ থেকে বলিউড। সূত্রের খবর, এই ছবিতে একাধিক রূপে ধরা দেবেন সুপারস্টার মহেশ বাবু। আর সেই জন্যে পরিচালকের কড়া নির্দেশেই তিনি নাকি আড়ালে রাখতে শুরু করেছেন নিজেকে।
এই বছরের শুরুতে মুক্তি পেয়েছিল মহেশ বাবুর "গুন্টুর কারাম"! সেই ছবির সাফল্যের মধ্যেই নতুন খবর! নিঃসন্দেহে, বছরের সবচেয়ে প্রত্যাশিত ছবির একটি হতে চলেছে এটি। তেমনই মনে করছেন অভিনেতার অনুরাগীরা। সূত্রের খবর, ছবিটির জন্য অনেক কসরত করছেন অভিনেতা। সেই সব কিছু নিখুঁতভাবে নজরে রাখছেন রাজামৌলি। এই ছবিতে আটটি ভিন্ন চেহারায় দেখা যাবে অভিনেতাকে। ছবিটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার বলে অনুমান করছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি। এতেও পৌরাণিক কাহিনী এবং ভারতীয় মহাকাব্যের ঝলক থাকতে পারে, যা রাজামৌলির ছবির ট্রেডমার্ক। গুঞ্জন, মহেশ বাবুর চরিত্রটি ভগবান হনুমান দ্বারা অনুপ্রাণিত। এই বছরের শুরুর দিকে, জনপ্রিয় ইন্দোনেশিয়ান অভিনেত্রী চেলসি এলিজাবেথ ইসলানকে এই ছবিতে একটি বিশিষ্ট ভূমিকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি কিছুই। এটাও জানা গেছে যে এসএস রাজামৌলি অভিনেতাকে তাঁর লুক গোপন রাখার জন্য জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে রাজামৌলি আবারও পারদ চড়িয়েছেন ইন্ডাস্ট্রিতে।