মহাকুম্ভের সময় তাঁর চোখে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। হয়ে ওঠেন সমাজমাধ্যমের সেনসেশন। আর সেই জনপ্রিয়তার হাত ধরে পা রাখেন বলিউডেও। মাঝে তেমন চর্চায় না থাকলেও পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মহাকুম্ভের মোনালিসা। এবার কারণ তাঁর বিয়ে। 

ভিন্ন ধর্মের ছেলেকে ভালবেসেছেন। মেনে নেয়নি বাড়ি থেকে। মুসলিম পাত্রে ঘোর আপত্তি। এদিকে মনের মানুষের হাত ছাড়তে নারাজ ছিলেন মোনালিসা। অগত্যা বাড়ি, রাজ্য ছেড়ে পালিয়ে যান কেরলে। সেখানেই সারলেন বিয়ে। 

সূত্রের খবর অনুযায়ী মোনালিসার প্রেমিক, তথা বর্তমানে স্বামীর নাম ফরমান খান। ফরমান পেশায় একজন অভিনেতা এবং মডেল। জানা গিয়েছে, তাঁরা কেরলের একটি মন্দিরে এদিন সাতপাকে বাঁধা পড়েন। 

তিরুবনন্তপুরমের মন্দিরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তাঁদের বিয়ের সেই ছবি এবং ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। ছবিতে মোনালিসাকে বিয়ের সাজে দেখা যাচ্ছে, মাথা ভর্তি সিঁদুর। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্বামী ফরমান। 

পুলিশে তরফে জানানো হয়েছে, মোনালিসা তাঁদের কাছে গিয়ে সাহায্য চান, একই সঙ্গে জানান তাঁর পরিবার, মূলত তাঁর বাব জয় সিং ভোঁসলে তাঁদের এই সম্পর্ক মেনে নিচ্ছেন না। এবং হুমকি দিচ্ছেন। পুলিশের তরফে এও জানানো হয়েছে মোনালিসা এবং ফরমান প্রায় বছর দেড়েক ধরে সম্পর্কে রয়েছেন। ফেসবুকের মাধ্যমে তাঁদের আলাপ হয়। সেই আলাপ গড়ায় প্রেমে। এরপর নিজেদের সম্পর্কের খাতিরে তাঁরা কেরল পালিয়ে আসেন। পরিবারের লোকের হাত থেকে বাঁচতে তাঁরা কেরল এসে বিয়ে করেন। 

?ref_src=twsrc%5Etfw">March 11, 2026

তবে এত কিছুর পর বাবার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে চাননি মহাকুম্ভের ভাইরাল কন্যে। প্রসঙ্গত, মোনালিসা মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনি মালা বিক্রেতা। মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়েছিলেন। সেখান থেকেই হঠাৎ রাতারাতি ভাইরাল হন। 

প্রসঙ্গত, সনোজ মিশ্রর দ্য ডায়েরি অফ মণিপুর ছবিতে তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে কাজ করার জন্য তাঁকে ২১ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা হয়, যার মধ্য ১ লাখ অ্যাডভান্স পেয়েছেন। অন্যদিকে তাঁকে মালায়লি ছবিতেও দেখা যেতে চলেছে বলেই শোনা গিয়েছে।