ষাটের দশকের হিন্দি সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন মধুবালা। সাদাকালো পর্দার সেই রঙিন অভিনেত্রীর জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। মধুবালার বায়োপিক নিয়ে বেশ অনেক দিন ধরেই অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। গ্ল্যামারকুইন মধুবালার চরিত্র রঙিন পর্দায় কে ফুটিয়ে তুলবেন, বলিউডের কোন নায়িকাকে তাঁর চরিত্রে সবচেয়ে বেশি মানাবে তা নিয়ে হাজারো জল্পনা রয়েছে। শোনা গিয়েছিল, ক্লাসিক ঘরানার এই নায়িকীর চরিত্রে অভিনয় করতে পারেন কিয়ারা আদবানি। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল বলে জানা যায়। এরপরই নাম আসে অনীত পাড্ডার। যা নিয়েও এবার স্পষ্ট জবাব দিল যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ)।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনীত পাড্ডাকে মধুবালার বায়োপিকে নেওয়া হয়েছে-এই খবর পুরোপুরি ভুল। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত বা ঘোষণা করা হয়নি। তাই বর্তমানে যেসব খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেগুলোকে সম্পূর্ণ গুজব।
আসলে কয়েক দিন ধরেই মধুবালার বায়োপিক ঘিরে অনলাইনে নানা ধরনের আলোচনা চলছিল। প্রাথমিকভাবে কিয়ারা আদবানিকে জল্পনা শুরু হয়। এরপর অনেকেই মনে করছিলেন, নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে অনীত পাড্ডাকে হয়তো মধুবালার চরিত্রে দেখা যাবে। কারণ 'সাইরায়া'-তে অভিনয়ের পর দর্শনমনে আলাদা জায়গা করে নিয়েছেন নায়িকা। তবে প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে, এই খবর পুরোপুরি ভুল।
ভারতীয় সিনেমার ইতিহাসে মধুবালা অন্যতম জনপ্রিয় ও আইকনিক অভিনেত্রী। তাঁর অভিনয়, সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবনের নানা গল্প আজও দর্শকদের আকর্ষণ করে। তাই অভিনয়ের জীবনের গল্প বড় পর্দায় দেখার জন্য দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরে আগ্রহ রয়েছে। তবে বিভিন্ন কারণে এই ছবির কাজ বারবার আটকে গিয়েছে বলে জানা যায়। কখনও পরিকল্পনার পরিবর্তন, কখনও প্রযোজনা সংক্রান্ত সমস্যার জন্য ছবিটি এগোয়নি। ফলে ছবিটি আদৌ কবে তৈরি হবে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত পরিষ্কার যে মধুবালার বায়োপিকে অনীত পাড্ডার অভিনয়ের খবরটি সত্য নয়। বলিপাড়ার মতে, মাধুবালার বায়োপিক নিয়ে এখনও আলোচনা চলছে। কিন্তু ছবির কাস্টিং বা প্রযোজনা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
