দীপের পর এবার তার মেয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়বে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তিন্নি। এই সময় তাকে বাঁচাতে কি শেষ পর্যন্ত নায়ক ঝাঁপির পাশে এসে দাঁড়াবে? 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে আসতে চলেছে টানটান মোড়। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই। দেখা যাচ্ছে বন্ধ ঘরে দীপের ছবির সঙ্গে যখন ঝাঁপি কথা বলছে, সেই সময়ই সে দুঃসংবাদ পায়। জানতে পারে দুর্ঘটনার কবলে পড়েছে তার মেয়ে তিন্নি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মেয়ের বিপদের কথা শুনে সে ছুটে যায় হাসপাতালে। দেখে মেয়ে অচেতন হয়ে শুয়ে। চিকিৎসক জানায় তিন্নির অবস্থা ক্রিটিকাল। তাকে বাঁচাতে রক্তের প্রয়োজন। এদিকে তিন্নির ব্লাড গ্রুপের সঙ্গে বাড়ির আর কারও ব্লাড গ্রুপ মেলে না। তাহলে? 

এই বিপদে ঝাঁপির পাশে এসে দাঁড়াতে চায় দীপ ওরফে উৎসব। এই নাম নিয়েই সে ফিরে এসেছে। কিন্তু ঝাঁপি তার থেকে সাহায্য নিতে অস্বীকার করে মেয়ের বিপদ জেনেও। শেষ পর্যন্ত কী ঘটবে? উৎসব কি তিন্নির জন্য রক্ত দেবে? এই বিপদ কি আবারও এই ভাঙা পরিবারকে জুড়ে দেবে সেটাই এখন দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)