'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের স্লট বদল হয়ে চলেছে শীঘ্রই। তার আগে রথ যাত্রা উপলক্ষ্যে এই ধারাবাহিকে আসছে বড় চমক! রথ যাত্রার দিনই ওলটপালট হয়ে যাবে দীপ আর ঝাঁপির জীবন। কী ঘটতে চলেছে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রথ যাত্রার পুজো চলছে সাড়ম্বরে। তখনই দীপ ঝাঁপিকে আলাদা করে ডাকে। জানায় তার কিছু বলার আছে। সেটা শুনে খুশি হয় নায়িকা, বোঝে এতদিন, এত বছর সে যা শুনতে চেয়েছে দীপের থেকে অবশেষে সেটা শুনতে চলেছে। দীপ অবশেষে তাকে মনের কথা বলতে চলেছে। 

অন্যদিকে দীপ যায় ফুল কিনতে। জানায় আজই সে ঝাঁপিকে মনের কথা জানিয়ে দেবে। কিন্তু তখনই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে হাজির হয়, এবং জানায় এটা সে কিছুতেই হতে দেবে না। এবং দীপকে গুলি করে। তবে কি দীপ মারা যাবে? ঝাঁপি আর তার সন্তান আসার আগেই কোন ঝড় উঠতে চলেছে তাদের জীবনে? 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)