বলিউডের বহু বিখ্যাত ছবি পরিচালনা করেছেন করণ জোহর৷ সমাজমাধ্যমে করণ সক্রিয়৷ সিনেমা বা ফ্যাশনের খবরাখবর ছাড়াও মাঝেমধ্যেই তিনি তাঁর ছেলেমেয়েদের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন৷
তেমনই এক সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে করণ জোহারের ছেলে বাবাকে নতুন ব্যবসার পরিকল্পনা দিচ্ছে৷
বাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা৷ ভাড়াটে তাঁর ছেলে আর মেয়ে৷ বাবাকে জানিয়েছেন, করণ প্রতি তিন মাস পর পর দরজায় নক করবেন এবং ২০০ টাকা ভাড়া দেওয়ার জন্য অনুরোধ জানাবেন৷ ছেলেমেয়ে মিলে ৪০০ টাকা ভাড়ায় রফা হয়৷ প্রথমে যদিও তিনমাস পর পর ভাড়া দেবে বলে জানায় কিন্তু পরে প্রতি মাসে বাবাকে ভাড়া দিতে রাজি হয়।
কিন্তু এই ভাড়া দেওয়ার বিনিময়ে ছেলে তাঁর কাছে ১০০ টাকার দাবি জানায়৷ করণ অবাক হয়ে যান এবং বলেন, আমার বাড়িতে থাকার জন্য তোমরা আমাকে ভাড়া দেবে তাও ২০০ টাকা করে৷ সেটা থেকেও আবার টাকা তোমাদের দিয়ে দিতে হবে, এটা কী ধরনের ব্যবসা!
বাবাকে যদিও 'গুড ডিল' বলে ভাল ব্যবসার কথা বোঝাতে চেয়েছিলেন পরিচালক-পুত্র কিন্তু করণ রাজি হননি শেষমেশ৷
