'কমলা নিবাস' ধারাবাহিকে একের পর এক চমক এসেই চলেছে। আদিত্য এবং পল্লবী আগেও একাধিকবার মুখোমুখি হয়েছে। তবে এবার তারা একেবারেই অন্যভাবে মুখোমুখি হবে। আর কী ঘটবে তাতে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কমলা নিবাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কোনও একটি বিয়ের অনুষ্ঠানে মালাবদলের জন্য দু'টো মালা নিয়ে যাচ্ছে নায়িকা। আর সেই সময়ই ধাক্কা লেগে একটি মালা ছিটকে যায়। আর সেই গিয়ে পড়ে আদিত্যর হাতে। দু'জনে আবারও মুখোমুখি হয়। পল্লবী জানতে চায় আদিত্য তাকে ফলো করছে কিনা। জবাবে, নায়ক কিছু বলার আগেই ঘটে যায় অন্য কাণ্ড। 

পল্লবীর মা দু'জনের মাঝে আসে। জানায় আদিত্য তার বন্ধু। আদিত্যও জানতে পারে পল্লবীর আসল পরিচয়। তবে কি এখান থেকেই দু'জনের নতুন পথ চলা শুরু হবে? এর উত্তর আগামীতে বলা যাবে। 

প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, সাগরের মৃত্যুর পর তার মেয়েকে নিজের করে আগলে রাখছে পল্লবী। কিন্তু তাতেও তাকে কথা শুনতে হচ্ছে। সাগরের এক আত্মীয় এসে পল্লবীকে কথা শোনাচ্ছে। জিজ্ঞেস করে মিঠিকে সঠিক ভাবে মানুষ করতে, বড় করে তুলতে যা যা প্রয়োজনীয় সেটা দিতে পারবে কিনা? একই সঙ্গে পল্লবীদের লোভী, মধ্যবিত্ত বলেও বিদ্রুপ করে। এই অপমান সইতে পারে না কমলা। তুখোড় ইংরেজিতে তাকে পাল্টা জবাব দেয় সে। সাগরের আত্মীয় এসে পল্লবীকে কথা শোনাচ্ছে। জিজ্ঞেস করে মিঠিকে সঠিক ভাবে মানুষ করতে, বড় করে তুলতে যা যা প্রয়োজনীয় সেটা দিতে পারবে কিনা? একই সঙ্গে পল্লবীদের লোভী, মধ্যবিত্ত বলেও বিদ্রুপ করে। এই অপমান সইতে পারে না কমলা। তুখোড় ইংরেজিতে তাকে পাল্টা জবাব দেয় সে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)