বিরাট মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এ। এবার মিঠির জন্যই এক হবে আদিত্য ও পল্লবী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে খুব খুশি অনুরাগীরা। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, মিঠি অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে আসে। রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে সে। হোঁচট খেয়ে পড়ে যেতে যায় মিঠি। আর তখনই আদিত্য তাকে ধরে ফেলে। 

অসহায় মিঠিকে দেখে মায়া হয় আদিত্যর। এদিকে, মিঠিকে বাড়িতে খুঁজে না পেয়ে তার পিসি ও পিসেমশাই যায় পল্লবীদের বাড়িতে। সেখানে গিয়ে তারা পল্লবীকে অপমান করে। জানতে চায়, মিঠি কোথায়? এর মধ্যেই আদিত্যকে মিঠি পল্লবীর নম্বর দিয়ে বলে মামমামের কাছে পৌঁছে দিতে। ছোট্ট মিঠির কথা শুনে আদিত্য ফোন করে পল্লবীকে। জানায়, মিঠি তার কাছে আছে। মিঠির খোঁজ পেয়ে মন শান্ত হয় পল্লবীর। 

মিঠির জন্যই কি একটু একটু করে কাছাকাছি আসবে আদিত্য-পল্লবী? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।‌

কিছুদিন আগেই সৌরভ মারা যাওয়ায় বিয়ের দিনই কপাল পোড়ে পল্লবীর। অ্যাক্সিডেন্টে সৌরভ ও তার মা মারা গেলেও বেঁচে যায় ছোট্ট মেয়ে মিঠি। মিঠির মা আগেই মারা গিয়েছিল। তাই পল্লবীকেই মায়ের চোখে দেখে সে‌। বাবা-মা হারা মেয়েটাকে ছেড়ে যেতে পারেনি পল্লবী।‌ সে মিঠিকে নিজের কাছেই রাখতে চায়। কিন্তু বাচ্চা চুরির অভিযোগে পল্লবীর বাবা-মা শ্রীনিবাস ও কমলাকে পুলিশ গ্রেফতার করে। এই অভিযোগ মিঠির পিসি ও পিসেমশাই করেছিল। তারা জোর করে পল্লবীর কাছ থেকে মিঠিকে নিয়ে যায়। 

দেখা যাচ্ছে, অ্যাক্সিডেন্টের ফলে মিঠির একটা পায়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। সে আর ঠিক হবে না বলেই জানিয়েছে চিকিৎসকরা। এদিকে, বাড়িতে তেমন যত্ন পায় না মিঠি। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল তাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। আর অসুস্থ মিঠিকে কেউ খেতে দিচ্ছে না। খিদের জ্বালায় সে ছোট্ট মেয়েটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে যায়। এমনকী বাড়ির সমস্ত তাকে দিয়েই করায় পিসেমশাই ও তার মা। মিঠির এই কষ্ট সহ্য করতে পারে না পল্লবী। সে চায় ছোট্ট মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে। কিন্তু তাকে বাধা দেয় মিঠির পরিবার। এবার মিঠি নিজেই চলে আসে তার মামমামের কাছে। আগামীতে কীভাবে এগোবে তাদের জীবন? এখন সেটাই দেখার।