ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে টলিউডের জনপ্রিয় অভিনেতা। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। প্রবল রক্তপাতের পর কেমন আছেন এখন? কার সঙ্গেই বা ঘটল এমন ঘটনা? আসলে যা ঘটেছে সবটাই ছোটপর্দায়। কথা হচ্ছে 'কমলা নিবাস' ধারাবাহিকের। 

'কমলা নিবাস' ধারাবাহিকটি মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে এই ধারাবাহিকের গল্প এবং অভিনেতাদের অভিনয়। এবার গল্পে বড় চমক আসছে। দুর্ঘটনার কবলে পড়তে চলেছে শ্রীনিবাস। আদৌ বাঁচবে তো সে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কমলা নিবাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা গিয়েছে কর্মক্ষেত্রে শ্রীনিবাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে নাকি কোম্পানির মান ডুবিয়েছে। তদন্ত হবে। ফলে তার যে চাকরি নিয়ে টানাটানি পড়ল সেটা স্পষ্ট। আর সেই চিন্তায় রাস্তায় অন্যমনস্ক ভাবে হাঁটতে থাকে। শরীর খারাপ করে, অসুস্থ লাগতে থাকে। তবুও কোনও মতে এগিয়ে যায়। পথে চলতে গিয়ে একাধিকবার ধাক্কা খায়। কিন্তু শেষ পর্যন্ত রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা মারে শ্রীনিবাসকে, তখন সে উড়ে গিয়ে ছিটকে পড়ে। প্রবল রক্তপাত হতে থাকে। 

অন্যদিকে কমলা মন্দিরে যায় পুজো দিতে। জানায় তার মন কু গাইছে, সকলকে যেন ভাল রাখে ঈশ্বর। আর তখনই এক মহিলার ধাক্কায় পুজোর থালা ছিটকে পড়ে, সে নিজেও গিয়ে দেওয়ালে ধাক্কা খায়, কপালে আঘাত লাগে, ভেঙে যায় হাতের শাখা পলা। এবার কি তবে শেষ হচ্ছে শ্রীনিবাসের অংশ? পরমব্রত চট্টোপাধ্যায়ের পর এবার দেবশঙ্কর হালদারের চরিত্রও শেষ হচ্ছে? উত্তর আগামীতে পাওয়া যাবে। তবে এই প্রোমো যে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)