আমির খানের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনের ২৫ বছর পূর্ণ হওয়ায় শনিবার সন্ধ্যায় একটি গ্র্যান্ড পার্টি দিয়েছিলেন আমির খান। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। আমির খানের প্রযোজনা সংস্থায় যাঁরা কাজ করেন তাঁরা তো এসেছিলেনই, ছবির পরিচালক, টেকনিশিয়ান, অভিনেতাদের পাশপাশি আমিরের কাছের বন্ধুরাও এসেছিলেন যেমন কাজল, জুহি চাওলা, প্রমুখ। আর 'মিস্টার পারফেকশনিস্ট' -এর এই দুই বন্ধু এসেই এদিন তাঁর সঙ্গে মশকরা শুরু করেন। তৃতীয় বিয়ের আগে আমির খানের মেয়েদের বিষয়ে 'টেস্ট' নিয়ে লেগপুল করেন।
এদিনের অনুষ্ঠানে একটা সময় প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং কাজল ও জুহির সঙ্গে একই মঞ্চে ওঠেন আমির খান। প্রসঙ্গত, এই দুই অভিনেত্রীর সঙ্গে ইন্দ্র কুমারের ১৯৯৭ সালের হিট ছবি 'ইশক' -এ কাজ করেছিলেন আমির। তাঁরা দু'জনেই এদিন মঞ্চে দাঁড়িয়ে আমীরে খানের প্রশংসা করেন অভিনেতা এবং প্রযোজক হিসেবে। একই সঙ্গে তাঁর লেগপুল করতেও ছাড়েন না।
কাজল এদিন বলেন, 'আমার মনে হয় আমরা মিস্টার আমির খানের বিষয়ে একটা কথা নিঃসন্দেহে বলতে পারি যে তাঁর প্রযোজিত ছবি প্রমাণ করে দিয়েছে যে ছবিতে তার টেস্ট অসাধারণ। মানে আলাদাই ভাল, লাগান থেকে শুরু হয়েছে, এখনও এগিয়ে চলেছে।' এরপরই কাজল মজা করে বলেন, 'মেয়েদের বিষয়েও ওর টেস্ট অসাধারণ।' বলেই হাসতে থাকেন।
Kajol, Aamir and Juhi... I'm just saying, give us a movie ASAP!!!!!!!!!! pic.twitter.com/QIX0e1mXFf
— Giss🍷 (@sesangmyy)Tweet by @sesangmyy
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অতীতে আমির খান প্রথমে রিনা দত্তকে বিয়ে করেন। তারপর তাঁর সঙ্গে বিচ্ছেদের পর গাঁটছড়া বাঁধেন কিরণ রাওয়ের সঙ্গে। বর্তমানে তিনি গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আগামী ৫ জুলাই তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। বলাই বাহুল্য বন্ধুর তৃতীয় বিয়ের আগে সেটা নিয়েই এদিন কাজল মজা করেছেন।
এদিন কাজল যখন এই জোকসটি বলেন তখন কাছেই দাঁড়িয়েছিলেন কিরণ রাও। কিন্তু তিনি অন্য একজনের সঙ্গে কথা বলায় ব্যস্ত থাকার দরুন মজাটা নিতে পারেননি। খেয়াল করেননি।
এই বিষয়ে বলে রাখা ভাল, কেবল আমির খানের প্রযোজনা সংস্থা নয়, 'লাগান' ছবিটিও ২৫ বছর পূর্ণ করতে চলেছে। দুটো উপলক্ষ্য মিলিয়েই এদিন এই পার্টি দিয়েছিলেন আমির খান। অন্যদিকে কাজল কখনই আমিরের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি। কিন্তু তাঁরা একত্রে তিনটি ছবিতে কাজ করেছেন, 'ইশক', 'ফানা' এবং 'সালাম ভেঙ্কি'।















