'জোয়ার ভাঁটা' ধারাবাহিক চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়েছে। টিআরপি তালিকায় সেরা পাঁচে যে কেবল শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির এই ধারাবাহিক জায়গা করে নিয়েছে সেটাই নয়, একই সঙ্গে সেরা তিনে উঠে এসেছে সোজা। বলাই বাহুল্য, বর্তমানে এই ধারাবাহিকের গল্প যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই চমক যেন কিছুটা হলেও প্রত্যাশিত। এবার গল্পকে আরও টানটান করতে আসছে নতুন মোড়। 

সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অপরাধীর পোশাকে জেলে নিশা। তার পরনে নীল পাড় সাদা শাড়ি। সামনে দাঁড়িয়ে উজি। উজি তার স্বামী ঋষির সঙ্গে হাত মিলিয়ে নিশাকে ধরিয়ে দেয়। বলাই বাহুল্য, বোনের এই কাজে যারপরনাই ক্ষেপে যায় নিশা। বলে বড়লোকদের সঙ্গে হাত মিলিয়ে দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করল! জবাবে নিশা জানায় সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অপরাধ করেছে। আর উজি সবসময় ন্যায়ের পক্ষে থাকে। তাই সে এই কাজ করেছে। 

নিশা এদিন স্পষ্ট করে দেয় তাকে ধরে রাখে এমন কোনও জেল নেই। দিদির এই কথার জবাবে উজি দিদির গালে আবির লাগিয়ে দেয়। জানায় এই সম্পর্কের রং নষ্ট হোক সে চায় না। কিন্তু যদি নিশা অপরাধ করেই যায় সে তার সামনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। এই প্রোমোর শেষ ঝলক দেখে স্পষ্ট উজি এবং ঋষির মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গিয়েছে। দু'জনে একসঙ্গে জেল থেকে বেরিয়ে আসে। ফলে এখন নিশা কতদিন জেল বন্দি থাকে, তারপর সে নতুন করে কোন ষড়যন্ত্র করে সেটাই এখন দেখার। 

https://www.instagram.com/reels/DVSrRqMDLdL/

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সম্প্রতি এই গল্পে দেখানো হয়েছে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ঋষি ফাঁদ পেতেছিল হরিপ্রসাদ বাবুর দুই মেয়েকে ধরতে। রটিয়ে দেওয়া হয় নিশা মারা গিয়েছে এনকাউন্টারে, দিদির মৃত্যু খবর শুনে নিজেকে আর আড়াল করে রাখতে পারে না উজি। ছুটে যায় সেখানে। আর জানাজানি হয়ে যায় তাদের আসল পরিচয়। 

প্রসঙ্গত এদিন এই প্রোমো প্রকাশ্যে আসার পর মন্তব্য করেছেন নেটিজেনরা। অধিকাংশ দর্শক জানিয়েছেন এই প্রোমো অসাধারণ, উজি এবং নিশার অভিনয়ে মুগ্ধ তাঁরা। কেউ আবার জানিয়েছেন এমন কিছুরই অপেক্ষা করছিলেন তাঁরা। তৃতীয় ব্যক্তির মতে, 'এখন সবথেকে ভাল ধারাবাহিক হচ্ছে জোয়ার ভাঁটা।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এবার দুই বোনের শুরু হবে।' 

'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সোম থেকে শুক্রবার দেখা যায়। এটি এই পাঁচ দিন রাত নয়টা থেকে সম্প্রচারিত হয়। তবে এই রুদ্ধশ্বাস পর্ব ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেখানো হবে। এই ধারাবাহিকে দুই বোনের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে।