উজি মারা গিয়েছে এই কথাটা ঋষি কিছুতেই বিশ্বাস করতে পারে না। উল্টো রথের দিন সে জগন্নাথদেবের কাছে প্রার্থনা করে যেন তার স্ত্রী ফিরে আসে। সত্যিই কি সেদিন উজি ফিরে আসবে? একই সঙ্গে ফাঁস হবে কোন সত্য? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে নিশাকে কথা শোনাচ্ছে তার বর। জানাচ্ছে সে নিশার আসল রূপ জানার পরও তাকে ভালবেসেছিল। কিন্তু ভাবেনি নিশা যে নিজের বোনকেই খুন করবে। উজ্জ্বলা ওরফে উজিকে খুন করার জন্য তার শাস্তি হবেই বলে জানিয়ে দেয়। বোনের মৃত্যুর কষ্টে এদিকে সে জেলের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় যার মৃত্যুর জন্য ওকে দায়ী করা হচ্ছে, শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, সে আসলে জীবিত! হ্যাঁ, উজি মারা যায়নি। সে বেঁচে আছে। তবে নিশা তাকে মারেনি। এর নেপথ্যে রয়েছে অন্য ষড়যন্ত্র। 

ঋষি উল্টো রথের দিন পরিবারের সঙ্গে রথ নিয়ে বেরোয়। এবং নিজেই নিজেকে বলে, তার ভালবাসা সত্যি হলে উজি ফিরে আসবে। আর তখনই মুখে কাপড় বেঁধে  সেখানে হাজির হয় নায়িকা। সায়ন্তনকে বেধড়ক মারতে থাকে। বেঁধে দেয় রথের সঙ্গে। তারপর টানতে টানতে নিয়ে যায়। শুধু তাই নয় ঋষির কাছে গিয়ে নিজের পরিচয় প্রকাশ্যে আনে। জানায় সায়ন্তনের কথাও। কিন্তু সে ঠিক কী করেছে, নিশার বদলে সায়ন্তন তাকে কীভাবে হত্যার চেষ্টা করল সেটা জানতে এই ধারাবাহিকের আগামী পর্বের দিকে নজর রাখতে হবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)