অপেক্ষার অবসান, অবশেষে মুক্তি পাচ্ছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। এদিন নতুন পোস্টার প্রকাশ্যে এনে আসন্ন ছবির মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন খোদ জিৎ।
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটির নতুন মোশন পোস্টারে দেখা গেল আতরের শিশি হাতে প্রিয়াঙ্কা সরকারকে। রয়েছেন কৌশিক সেন, টোটা রায়চৌধুরীর চরিত্রের লুক। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবির নতুন মোশন পোস্টারে দেখা মিলল দেবত্তমা সাহ এবুঝ শুভ্রজিৎ মিত্রেরও। আর সকলের মধ্যমণি হয়ে আছেন জিৎ।
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটিতে জিৎকে দেখা যাবে অনন্ত সিংহের ভূমিকায়। এদিন এই মোশন পোস্টার প্রকাশ্যে এনে লেখা হয়, 'এক বিস্মৃতপ্রায় নায়কের আখ্যান, আসছে। সাহস, বিপ্লব এবং স্বাধীনতা সংগ্রামের গল্প এটি। তিনি কি দেশের নেতা ছিলেন নাকি বিট্রিশ সাম্রাজ্যের কাছে ডাকাত? অনন্ত সিংহের জীবনের গল্পের সাক্ষী থাকুন।' কিন্তু কবে মুক্তি পাচ্ছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'? সেটাও এদিন ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jeet (@jeet30)
'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিটি স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাচ্ছে। ১৪ আগস্ট আসছে ছবিটি। পথিকৃৎ বসু ছবিটির পরিচালনা করেছেন। জিৎ ফিল্মস ওয়ার্কস এবিখ নন্দী মুভিজের তরফে ছবিটির প্রযোজনা করা হয়েছে। শান্তনু মৈত্র ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন। সোমনাথ কুণ্ডু ছিলেন রূপটান শিল্পী হিসেবে।
প্রসঙ্গত, নন্দী মুভিজ এবং দেব এন্টারটেইনমেন্টের প্রযোজিত ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিরও ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দুই সুপারস্টারের ছবি একই দিনে এলে ব্যবসায় প্রভাব পড়তে পারে, এবং একই সঙ্গে একই দিনে একই প্রযোজনা সংস্থার দুটো ছবি কীভাবে মুক্তি পেতে পারে, সেটার জন্যই আপাতত পিছিয়ে গেল দেব অভিনীত ছবিটির মুক্তি। এদিন দেব ঘোষণা করে জানিয়ে দেন 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' পূর্বনির্ধারিত দিনে মুক্তি পাবে না। এখনও নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়নি এই ছবির।