টলিউড থুড়ি বাংলা ধারাবাহিকের সময়সূচি একেবারেই ঘেঁটে ঘ! 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যুর পর তদন্ত যতদিন চলবে ততদিন এবং ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে যতদিন না কী ঘটেছিল সেদিন, কীভাবে অভিনেতা মারা গেল জানানো হচ্ছে ততদিন এই প্রযোজনা সংস্থা নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা করেছে আর্টিস্ট ফোরাম। এমতাবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে 'ভোলে বাবা পার করেগা', 'কনে দেখা আলো', 'চিরসখা'র মতো ধারাবাহিক। 

ফলে সবটা মিলিয়েই স্টার জলসা, জি বাংলার সময়সূচি একেবারেই যে ঘেঁটে গেল সেটা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে দপই চ্যানেলেই আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। কোনওটা পূর্ব ঘোষিত দিন, সময়েই আসছে। কোনওটা আবার ঘোষণা করেও সেই ঘোষণার পোস্ট ডিলিট করে দেওয়া হচ্ছে। এই যেমন স্টার জলসার 'সংসারের সংকীর্তন' ধারাবাহিক। সম্প্রতি ঘোষণা করা হয়েছিল ১৩ এপ্রিল থেকে রাত ১০ টা অর্থাৎ 'চিরসখা'র স্লটে আসছে মানালি মনীষা দে এবং সব্যসাচী চৌধুরীর নতুন ধারাবাহিক। কিন্তু রাত ঘুরতেই দেখা যায় পোস্ট উধাও! ব্যাস অমনি হইচই শুরু! তবে কি 'সংসারের সংকীর্তন' ১৩ তারিখ থেকে আসছে না? নাকি 'চিরসখা'র স্লটে দেখা যাবে না? এ হেন একাধিক প্রশ্ন ঘুরতে থাকে দর্শকদের মনে। অবশেষে উত্তর মিলল।

চ্যানেল কর্তৃপক্ষের তরফে পুনরায় 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের নতুন প্রোমো পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে ১৩ এপ্রিল থেকেই আসছে সংসারের সংকীর্তন। এবং রাত ১০ টা অর্থাৎ 'চিরসখা'র স্লটেই। এই ধারাবাহিকের গল্পে ঘটি বাড়ির মেয়ে শান্তিলতার চরিত্রে দেখা যাবে মানালিকে। তাঁর বিপরীতে বাঙাল বাড়ির ছেলে হিসেবে থাকবেন সব্যসাচী। সব্যসাচীর বাবা শুভাশিস চক্রবর্তী। ঘটি বাড়ির মেয়েকে তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। এমন অবস্থায় বাঙাল ঘটির এই দ্বন্দ্ব এবং পরীক্ষা সামলে কী করে নায়িকা সংসার করে সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)