ইউনেস্কোর নাম ভাঙ্গিয়ে জালিয়াতি অভিযোগ সঙ্গীত শিল্পী ও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে।বেআইনি বিভ্রান্তিকরভাবে ইউনেস্কোর নাম ভাঙিয়ে শহরে দুর্গাপূজা প্রিভিউ শো প্রিভিলেজড প্রিপুজো এনট্রি টিকিট বিক্রির অভিযোগ। দুর্গাপূজাকে কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র অসাধু কাজ চালানোর অভিযোগ ইন্দ্রনীল সেন ও তার সহধর্মিনীর নামে। অভিযোগ জমা হয়েছে বৌবাজার থানায়।

মাসআর্ট সংস্থার দাবি ইউনেস্কো কোনদিনই বাণিজ্যিক চুক্তি করেনি ইউনেস্কো থেকে করা মেইল এবং সমস্ত আইনি নথিপত্র জমা হয়েছে। অভিযোগ আন্তর্জাতিক পর্যটন সংস্থার এজেন্সি।

এই বিষয়ে আজকাল ডট ইন-কে ইন্দ্রনীল সেন বলেন, "আমি দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো কোনও পুজোর সঙ্গেই যুক্ত নই। এছাড়াও যে যারা অভিযোগ করেছেন, মাসআর্ট সংস্থার সঙ্গে বাংলার অনেকেই যুক্ত। আমার স্ত্রীও যুক্ত। ইউনেস্কোর লোগো ব্যবহারের বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার মনে হয় এসব ওই সংস্থা ব্যবসায়িক স্বার্থে করছে। আর এফআইআর নয়, ওরা অভিযোগ দায়ের করেছে। দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ করার, আমি অবশ্যই করব।"

মাসআর্টের সেক্রেটারি ধ্রুবজ্যোতি ঘোষ বলেন, "কোনও সংস্থার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাগজ কি বলছে? আমাদের কাছে সমস্ত কাগজ প্রমাণ হিসেবে রয়েছে। যদি কেউ আমাদের কাছে প্রমাণ চান সেই সমস্তকিছু প্রমাণ দেব। মুখে কথা বলার চেয়ে প্রমাণ বেশি কথা বলবে।"