সংবাদসংস্থা মুম্বই: বড়পর্দায় আসছে নোরা ফতেহির জীবন বৃতান্ত? "আইটেম গার্ল"এর ইচ্ছে নিয়ে কতদূর ভাবছে বলিউড?
বলিউডের জনপ্রিয় সেলিব্রিটিদের মধ্যে নোরা অন্যতম। "দিলবর","কুসু", "কমরিয়া", "সাকি" - একধিক আইটেম নম্বর দিয়ে তিনি মন জয় করেছেন আট থেকে আশির। কানাডিয়ান নৃত্যশিল্পী এবং অভিনেত্রীকে বেশ কয়েকটি ছবিতেও দেখা গিয়েছে। নিজ গুণেই বলিউডে তিনি তাঁর জায়গা পাকা করেছেন। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, "ক্র্যাক" অভিনেত্রী উল্লেখ করেছেন যে তাঁর জীবন ডকুমেন্টারি বানানোর যোগ্য।
কিছুদিন আগেই বলিউডে নিজের স্ট্রাগল নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। মাত্র ৫০০০ টাকা নিয়ে তিনি পা রেখেছিলেন মায়ানগরীতে। বেশ কয়েকজন মেয়ের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন। এজেন্সি থেকেও প্রতারিত হয়েছিলেন। এত কিছুর পরেও হাল ছাড়েননি তিনি। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছেন। আজ বড়পর্দায় নোরা মানেই ম্যাজিক। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় নোরা। তাঁর মিউজিক ভিডিও মানেই অসংখ্য লাইক। এছাড়াও জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিচারক তিনি। সব মিলিয়ে কেরিয়ারগ্ৰাফ তুঙ্গে তাঁর। সম্পত্তি তিনি, নিজের জীবন নিয়ে ডকুমেন্টরির ইচ্ছে প্রকাশ করেছেন। অভিনেত্রীর কথায়, ""আমার একটি গল্প আছে, এবং একদিন, আমি একটি ডকুমেন্টারি তৈরি করতে চাই। নোরা নামের এই খামখেয়ালি মেয়েটি, যিনি ভারতীয়ও নন, কীভাবে বলিউডে এসেছিলেন, এখানকার ভাষা শিখেছিলেন এবং স্টেরিওটাইপ ভেঙে সফল হয়েছিলেন।""