স্টার জলসার ‘তোমাদের রানী’ ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দের এবং ভালোবাসার, এই ভালোবাসা দিনে দিনে বাড়ছে তার অন্যতম কারণ সেনগুপ্ত পরিবারের সবচেয়ে খুদে ও মিষ্টি সদস্য ছোট্ট দুণী। সদ্যোজাত এই শিশুকে কীভাবে সামলাচ্ছে পরিবার? ধারাবাহিকের ব্যস্ততার মধ্যেও এই দুধের শিশুকে নিয়ে কীভাবে কাজ হচ্ছে তার এক ঝলক
এদিন সেটে প্রায় সর্বক্ষণ হাসিমুখে দেখা গেল পর্দার দুণীকে, শুধু তাই নয় নিজের মায়ের থেকে এখন পর্দার বাবা অর্থাৎ দুর্জয়ের কোলই বেশি পছন্দ তার। হবে নাই বা কেন, শুটিংয়ের ব্যস্ততা, স্ক্রিপ্ট পড়া সবকিছুর মধ্যেও ছোট্ট ঈশিতাকে আগলে রেখেছেন পর্দার দুর্জয় অর্থাৎ অর্কপ্রভ। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন তিনি, নিজেই জানালেন সে কথা। তবে শুধুই খেলা করা নয়, প্রত্যেকটা মুহূর্তে পর্দার মেয়েকে চোখে চোখে রাখা, যত্ন করার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছেন অর্কপ্রভ। খুব একটা পিছিয়ে নেই পর্দার মা রানী অর্থাৎ অভিকাও। তাঁর বয়স খুব বেশি না হলেও, বেশ দক্ষ হাতে সামলাচ্ছেন মেয়েকে। সেটেও দেখা গেল সেই একই ছবি-দুণী আসামাত্রই একেবারে হই হই কাণ্ড, হাসি মজায় চলছে শুটিং।
বাচ্চার কোনও রকম ক্ষতি না হয়, আঘাত না লাগে, জোর করে শুটিং করানো না হয় - সেই সব দিকেই খেয়াল রাখছে ‘তোমাদের রানী’ পরিবার। শুধুই অভিনেতা-অভিনেত্রীরা নন, ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীদের চোখের মণি হয়ে উঠেছে দুণি। সত্যিই যেন বাড়িতে নতুন অতিথির আগমন। ক্যামেরা বন্ধ থাকলেই একরত্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন সবাই। এই বন্ডিং আজকাল ধারাবাহিকে একটু কমই চোখে পড়ে। তবে এই সেটে কয়েক দিনেই সকলের মধ্যে এক আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে তা বেশ স্পষ্ট। ধারাবাহিকের গল্পে দুণিকে নিয়ে যাই ষড়যন্ত্র চলুক না কেন, বাস্তবে ছবিটা সম্পূর্ণ উল্টো। দর্শকদের মত একে অপরের প্রতি প্রত্যেকের ভালোবাসা বন্ধুত্ব যেন দিনে দিনে আরও দ্বিগুণ হচ্ছে। তবে ধারাবাহিকের গল্পের মতই দুর্জয় রানী যে কোনও পরিস্থিতিতে যেমন তাদের সন্তান দুণির সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, বাস্তবেও কিন্তু সেই ততটাই যত্ন এবং ভালোবাসা চোখে পড়ল এদিন। তবে এত আদর-যত্নের মধ্যেও দুণী কে নিয়ে সামনে রয়েছে কঠিন লড়াই। কোন কঠিন সময়ের মুখোমুখি হতে হবে দুর্জয় রানীকে।