হরিয়ানা রাজ্য মহিলা কমিশন শুক্রবার র্যাপার বাদশাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে৷ টিট্টরী নিয়ে বিতর্কের জেরে হরিয়ানা মহিলা কমিশন বাদশাকে জবাবদিহি করার জন্য ডেকে পাঠেছিল ১৩ মার্চ৷ কিন্তু বাদশা সেখানে উপস্থিত হতে পারেননি, এমনটাই জানা গিয়েছে৷
টিট্টরীর ভিডিয়োতে আপত্তিকর শব্দ এবং দৃশ্য আছে বলে অভিযোগ৷ বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছিলেন বাদশা। শুক্রবার বিকাল ৩টার মধ্যে বাদশাকে মহিলা কমিশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া বলেন, “আমি পানিপতের এসপিকে নির্দেশ দিয়েছি বাদশাকে যেকোনো জায়গা থেকে গ্রেপ্তার করতে। যে গানে হরিয়ানার মেয়েদের অশালীন শব্দ ও ভাষায় অপমান করা হয়েছে তা শাস্তিযোগ্য অপরাধ"।
রেণু জানান, বাদশার আইনজীবীরা কমিশনের কাছে আরও একটি তারিখ চেয়েছিলেন, যা তাঁরা অনুমোদন করেননি। ইতিমধ্যেই বাদশার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে যাতে বাদশা দেশ ছেড়ে অন্যত্র যেতে না পারেন৷
বাদশার আইনজীবী দাবি করেন, "আইন অনুযায়ী, প্রত্যেকেরই আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। কিন্তু এখানে তা দেওয়া হচ্ছে না।"
টিট্টরী গানটি সমাজমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ বিতর্ক শুরু হতেই বাদশা সমাজমাধ্যমে লাইভ ভিডিয়ো করেন৷ তিনি বলেন, "আমার নতুন গান টটীরী মুক্তি পেয়েছে৷ এই গানের ভিডিয়োয় যে বার্তা দেওয়া হয়েছে তা অনেক মানুষের বিশেষত হরিয়ানভি সম্প্রদায়ের মানুষের খারাপ লেগেছে। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না৷ " হরিয়ানার ছেলে বলে বাদশাকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷"
বাদশা আরও বলেছেন, "কোনও মহিলা বা শিশুকে অসম্মান করে কিছু বলার ইচ্ছা আমার ছিল না।
