নিজস্ব সংবাদদাতা : সকাল থেকেই টলিপাড়ায় হইচই! "বহুরূপী"র শুটিং ফ্লোরে গুরুতর আহত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার সকালে এই ঘটনার পরে তড়িঘড়ি পরিচালক-অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। সন্ধে বেলা, চিকিৎসকরা জানিয়েছেন সিটি স্ক্যান ও এমআরআই এর রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়েছে। অর্থাৎ, কোমর ভেঙেছে শিব"বহুরূপী"তে মুখ্য ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও শিবপ্রসাদ। ছবির শুটিং বেশ কিছুদিন ধরে চলছি ব্যারাকপুরের একটি জায়গায়। ছবিতে কিছু অ্যাকশন দৃশ্য ছিল। আর সেখানে পারফর্ম করতে গিয়েই হঠাৎ ধাক্কা লাগে শিবপ্রসাশিবপ্রসাদ-নন্দিতা মানেই বড়পর্দা জমজমাট। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই "বহুরূপী"র কথা ঘোষণা করেন জুটিতে। ইতিমধ্যেই বোলপুরে ছবির কিছু অংশের শুটিং হয়েছে। শিবপ্রসাদ চোট পাওয়ার পরে ইউনিটের বাকি কলাকুশলীরা কাজ বন্ধ হতে দেননি। তবে সকাল থেকেই বিভিন্ন ডায়াগনসিস চলছিল তাঁর। সন্ধেয় জানা গিয়েছে অবস্থা কতটা জটিল। চিকিৎসা চলছে। কবে তিনি শুটিং ফ্লোরে ফিরতে পারবেন সেই নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা।দের।
প্রসাদের।