সংবাদসংস্থা মুম্বই: এক অনুষ্ঠানে শাহরুখ খানকে পাপারাৎজিরা প্রশ্ন করেছিলেন, "তিন খান কবে আসবেন বড়পর্দায়?" জবাবে "পাঠান" অভিনেতা বলেছিলেন, "তিনজনকে একসঙ্গে কাস্ট করার সামর্থ্য আছে? ঘটি বাটি বিক্রি হয়ে যাবে।" কিং খানের সেই কথার জবাব দিয়ে যেন ইতিহাস গড়লেন অম্বানিরা! অন্তত তেমনটাই মনে করছে নেটপাড়া। কীভাবে?
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপনে গুজরাটের জামনগরে বসেছিল চাঁদের হাট। সেখানে তিন দিনের অনুষ্ঠানে মিলেমিশে গিয়েছিল হলিউড, বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে নজির গড়েছেন "বাদশাহ" শাহরুখ খান, "ভাইজান" সলমন খান ও "মিস্টার পারফেকশনিস্ট" আমির খান। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স, আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। "খান ত্রয়ী" পা মিলিয়েছেন জনপ্রিয় "নাটু নাটু" গানে। শুধু তাই নয়, তাঁদের জনপ্রিয় হুক স্টেপ পারফর্ম করেছেন একসঙ্গে। এই তিনজন খানকে একসঙ্গে মঞ্চে আনা সহজ কাজ নয়। আর এটা সম্ভব করেছেন মায়ানগরীর নতুন " ডন " মুকেশ অম্বানি! জানেন কী এই পারফরম্যান্সের জন্য কত টাকা নিয়েছেন খান ত্রয়ী?
সূত্রের খবর , তিনজন খানই বিয়েবাড়িতে পারফরম্যান্সের জন্য একটি পয়সাও নেননি তাঁরা । নিছক বিনোদনের জন্যেই একত্রিত হয়েছিলেন ত্রয়ীতে। রিহানা, দিলজিৎ দোসাঞ্জ, শ্রেয়া ঘোষাল, উদিত নারায়ণ, অরিজিৎ সিং, অ্যাকন সকলেই ছিল সেই গালা ইভেন্টে। প্রথম দিনে পারফরম্যান্সের জন্য ৭৫ কোটি নিয়েছেন রিহানা।