একদিকে ভোট গণনা নিয়ে বঙ্গের হাওয়া উত্তপ্ত। এছাড়াও কেরল, তামিল নাড়ু, অসম এবং পুডুচেরিতে চলছে ভোট গণনা। আর এমন পরিস্থিতিতে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রাহুল গান্ধীকে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। কীসের? বিয়ের! চমকে উঠলেন? ওঠারই কথা। কিন্তু এটাই বাস্তবে ঘটেছে। 

কী হয়েছে? এদিন সমাজমাধ্যমে একটি পোস্ট দারুণ ভাইরাল হয়েছে। সেখানেই দাবি করা হচ্ছে কঙ্গনা রানাওয়াত নাকি রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি কংগ্রেস নেতাকে তখনই বিয়ে করবেন যখন রাহুল তাঁর একটি শর্ত মানবেন! কী সেই শর্ত? রাহুলকে বিজেপিতে যোগ দিতে হবে।

ভাইরাল পোস্ট অনুযায়ী, বছর ৫৫ -এর রাহুল গান্ধী যেদিনই বিজেপিতে যোগ দেবেন তার পরদিনই তাঁর গলায় মালা দেবেন বছর ৪০ -এর কঙ্গনা। এই তথ্য প্রকাশ্যে আসার পরই রীতিমত হইচই পড়ে গিয়েছে। তবে এই কথা কঙ্গনা সত্যিই বলেছেন, নাকি এটা স্রেফ কোনও মজা সেটা স্পষ্ট নয়। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এটা প্রথমবার নয়, যখন কঙ্গনা রানাওয়াত তাঁর কোনও বক্তব্যের জন্য ভাইরাল হলেন। বা শিরোনামে উঠে এলেন। অতীতেও তাঁর বলা একাধিক কথা সকলের নজর কেড়েছে। কখনও বিতর্ক হয়েছে, কখনও তিনি সমর্থন পেয়েছেন। মাঝে চিরাগ পাসওয়ানের সঙ্গেও তাঁর নাম জুড়েছিল। কিন্তু তিনি এবং চিরাগ, দুজনেই জানিয়েছেন যে তাঁরা কেবলই বন্ধু। আর তারপরই এদিন দেশের বিভিন্ন প্রান্তে ভোট উত্তেজনার মাঝেই ভাইরাল হল এই পোস্ট। 

এদিন এই ভাইরাল পোস্টে কেউ কঙ্গনা রানাওয়াতকে বলেন তিনি কংগ্রেস জয়েন করতে পারেন। কেউ আবার মজা করে বলেন, 'যাক, শেষ পর্যন্ত মনের কথা মুখে চলেই এল।' 

প্রসঙ্গত, ২০২৬ এর এপ্রিল মাসে লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। জানিয়েছিলেন কংগ্রেস নেতার কথা শুনে তাঁর নাকি মাথা ব্যথা করে। কঙ্গনার দাবি রাহুল আসল প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে ভুলভাল কথা বলেন। সংসদকে মজার জায়গা বানিয়ে রেখেছেন। স্ট্যান্ড আপ কমেডির সঙ্গে তুলনা টানেন রাহুল গান্ধীর ভাষণের।