কলেজে ভর্তি হতে না হতেই বড় বিপদের মুখে দুলারী! অনুষা আবারও বড়সড় চক্রান্তের ফন্দি এঁটেছে নায়িকার বিরুদ্ধে। ক্লাসের মধ্যেই কোন হ্যারাসমেন্টের মুখে পড়বে নায়িকা? কী ঘটতে চলেছ এবার 'দুলারী' -তে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'দুলারী' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে দুলারী যে কলেজে ভর্তি হয়েছে অর্থাৎ প্রমিতা দেবীর নামাঙ্কিত কলেজ, সেখানে নাচ এবং স্পিচের কম্পিটিশন হতে চলেছে। আর সেখানেই দুলারীর অনুমতি ছাড়াই নাম দিয়ে দিয়েছে অনুষা। গ্রাম থেকে এসেছে, কিছুই পারবে না, এদিকে নাম দিলে অংশ নিতেই হবে, আর সেটা করলে হ্যারাসমেন্ট, সকলের সামনে অপমান নিশ্চিত। এই ভেবেই সে দুলারীর নাম এই প্রতিযোগিতায় দিয়ে দেয়। আর সেটা দেখে চূড়ান্ত ক্ষেপে যায় নায়িকা। জানতে চায় তার অনুমতি ছাড়া কে এই কাজ করল। 

অনুষা দুলারীকে জানায় সে চাইলেই এই কম্পিটিশন থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে। কিন্তু তারপর তাকে হেরো, ভীতু এসব বলে ডাকা হবে। সে রাজি তো? অনুষার এই চ্যালেঞ্জ গ্রহণ করে দুলারী। জানায় সে অংশ নেবে, এবং বিজয়ী হবে, তাও তাকে হারিয়ে। শেষ পর্যন্ত এই কম্পিটিশনে কী হয়, আর কোন কোন চ্যালেঞ্জের মুখে নায়িকাকে পড়তে হয় সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)