বলিউড অভিনেত্রীর পরিবারে খুশির হাওয়া। বাবা মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া। তাঁদের পরিবারে এল জোড়া নতুন সদস্য। হ্যাঁ, যমজ সন্তানের বাবা মা হয়েছেন তাঁরা। ছেলে না মেয়ে হল? 

দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া ছোটপর্দার অতি পরিচিত মুখ। তাঁদের ঘর আলো করে যমজ ছেলে এসেছে। আর সেই সুখবর সমাজমাধ্যমে পোস্ট করেছেন খোদ তারকা জুটি। এদিন একটি যৌথ পোস্টে দিব্যাঙ্কা এবং বিবেক লেখেন, 'আমরা খুশি চেয়েছিলাম। ঈশ্বর বললেন ডাবল আনন্দ নাও। যমজ ছেলে হয়েছে আমাদের।' সঙ্গে ছবিতে দুটি শিশুকে পাশাপাশি নীল পোশাক এবং টুপি পরে পিছন ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে মেঘ আর আকাশ দেখা যাচ্ছে। এই পোস্টের ক্যাপশনে দিব্যাঙ্কা এবং বিবেক লেখেন, 'অপেক্ষার অবসান। ছেলেরা এসে গিয়েছে। জীবন এখন আরও অনেক সুন্দর মনে হচ্ছে। আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর।' তাঁদের আরও সংযোজন, 'আমাদের করণ অর্জুন এসে গিয়েছে। আমি এবং দিভ জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছি। তাই আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ কাম্য।' 

দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া এদিন এই পোস্টটি করার পর তাঁদের অনুরাগীরা তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। পোস্টের কমেন্ট বক্স উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। দুই খুদের জন্যও অনেকে জানিয়েছেন ভালবাসা। কেবল অনুরাগীরা নন, দিব্যাঙ্কা এবং বিবেকের ইন্ডাস্ট্রির বন্ধুরাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য। অঙ্কিতা লোখান্ডে, হিতেন তেজওয়ানি, শেরনু পারিখ, প্রমুখ মন্তব্য করেছেন এই পোস্টে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vivek Dahiya (@vivekdahiya)