সদ্যই মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২' ওরফে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। এই ছবির টানটান চিত্রনাট্য, অভিনেতাদের অভিনয়, দুর্ধর্ষ অ্যাকশন মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে আলোচনায় রয়েছে এই ছবির দৈর্ঘ্য। প্রায় ৪ ঘণ্টার এই সিনেমা। আর সেটা দেখতে গিয়েই ঘটল এবার বিপত্তি! 

কী হয়েছে? দিল্লির এক ব্যক্তি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ে ফেলেছেন 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' দেখতে গিয়ে। না না, নিছক কোনও অসাধারণ গুণের জন্য তিনি এই রেকর্ড গড়েননি। তাহলে? 'ধুরন্ধর ২' -এর ৪ ঘণ্টার পুরোটা দেখতে গিয়ে এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি। 

জানা গিয়েছে 'ধুরন্ধর ২' অর্থাৎ 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' দেখতে ঢোকেন তিনি যখন তখন তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস ব্যাচেলর ছিল। কিন্তু তিনি যখন সিনেমাটি দেখে বেরোলেন তখন তিনি বিবাহিত! শুধু তাই নয়, তাঁর দুটি সন্তানও হয়ে গিয়েছে। সেই পুরুষদের হাবভাব এমন, যেন তিনি দুনিয়ার অনেক কিছু দেখে ফেলেছেন। 
সূত্রের তরফে জানানো হয়েছে তাঁর দুই ইন্টারভেল এবং ছবির দ্বিতীয় হাফ চলাকালীন জন্মেছে। বিয়ে কখন করলেন? ছবিটি যখন প্রায় ২ ঘণ্টা মতো হয়ে গিয়েছে তখন। মনে করা হচ্ছে সেই মহিলাও বেজায় ট্রমার মধ্যে ছিলেন। সেই থেকেই দু'জনেই এই সিদ্ধান্ত নেন। 

মনোবিজ্ঞানীরা এই ব্যক্তির উপর গবেষণা করছেন। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের আধিকারিকরা হতবাক হয়ে গিয়েছেন। জানা গিয়েছে, ছেলেটির পরিবারের বাকি লোকজন তখনও নাকি ছবির নাম দেখার জন্য হলের মধ্যেই ছিলেন। 

কী ভাবছেন সবটাই সত্যি? একদম না। 'ধুরন্ধর ২' ছবিটির রান টাইম এত বেশি, যে এভাবেই নেটপাড়ায় ছবিটিকে নিয়ে মশকরা চলছে। যদিও আবার অনেকের মতেই, 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির দৈর্ঘ্য বেশি হলেও, গল্প কখনই ঝিমিয়ে পড়েনি। আপনার কী মত? 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর ২' ছবিটির পরিচালনা করেছেন আদিত্য ধর। মুখ্য ভূমিকায় অর্থাৎ হামজার ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ আছেন। ছবিটির প্রযোজনা করেছেন আদিত্য ধর এবং লোকেশ ধর। জল্পনা সত্যিই করে ছবিটিতে ইয়ামি গৌতমকে একটি ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছে। রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' মুক্তি পেতেই হইচই ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। তবে আগের বারের মতোই এবারও এই ছবি পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি।