নরেন্দ্র মোদী, পদ্ম শিবির, ধুরন্ধর-এর পর এবার প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় অভিনেত্রীর উপর কড়া আক্রমণ হানিয়েছেন বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি। বিশ্বমঞ্চে এক মুহূর্ত, আর তাতেই শুরু বিতর্কের ঝড়।  প্রিয়াঙ্কা চোপড়া-র এক ছোট্ট প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ার বড় আলোচনার বিষয়।শুরু থেকেই তাহলে বলা যাক বিষয়টা। 

২০২৬ সালের অস্কারের মঞ্চে, ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ পুরস্কার ঘোষণা করতে গিয়ে অভিনেতা খাভিয়ের বারদেম বলেন, “নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন'” তখন তাঁর পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা সেই মন্তব্যে মাথা নেড়ে সম্মতি জানান। যদিও অভিনেত্রীর মুখে সহমত পোষণ করে কোনও বার্তা শোনা যায়নি। সেই  মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হয় সমাজমাধ্যমে এবং আর সেখান থেকেই শুরু বিতর্ক।

 

এই প্রসঙ্গেই সরব হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা এক ভিডিওতে তিনি প্রিয়াঙ্কার এই নীরব প্রতিক্রিয়াকে ‘নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা সুযোগ’ বলে কড়া সমালোচনা করেন।ধ্রুবর বক্তব্য, নিরপেক্ষ থাকা সবসময় নিরপেক্ষতা নয়, বরং অনেক সময় তা সুবিধাজনক অবস্থান। তাঁর যুক্তি, যাঁদের জীবনে সরাসরি যুদ্ধের অভিঘাত নেই, তাঁদের পক্ষেই ‘নিরপেক্ষ’ থাকার কথা বলা সহজ। কিন্তু মানবিকতার জায়গা থেকে সঠিকের পক্ষে দাঁড়ানোই প্রকৃত সাহস—এই বার্তাই তুলে ধরেছেন তিনি।

এখানেই থামেননি তিনি। আন্তর্জাতিক রাজনীতির উদাহরণ টেনে নিউ জিল্যান্ড ও আইসল্যান্ড-এর মতো দেশগুলির প্রসঙ্গ তুলে ধরেন, যারা ভৌগোলিক দূরত্বের কারণে সংঘাত থেকে দূরে থেকেও নিরপেক্ষতার অবস্থান নেয়। তবে তাঁর মতে, প্রকৃত মানবিকতা তখনই প্রকাশ পায়, যখন কেউ সেই অবস্থান থেকেও নৈতিক সিদ্ধান্ত নিতে পারে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dhruv Rathee (@dhruvrathee)