পলাশ মুচ্ছল কয়েকদিন আগেও ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু৷ কারণ ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তাঁর সম্পর্ক এবং আচমকা বিয়ে ভেঙে যাওয়া৷ স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল প্রবল। মাঠে হাঁটু মুড়ে বদে বিয়ের প্রস্তাব দেওয়া থেকে মেহেন্দি সংগীতের নাচ কিংবা গায়েহলুদের সাজ সেই সময় পলাশ-স্মৃতির বিয়ের আনন্দে নেটিজেনরা ছিল মাতোয়ারা৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়লে বিয়ে স্থগিত রাখা হয়৷ তাঁর কিছুদিন পর পলাশ মুচ্ছলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে৷
বিতর্ক থেমেছে যখন স্মৃতি মান্ধানা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন৷ সম্প্রতি বলিউড অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি পলাশ মুচ্ছলের সঙ্গে কাজ করা নিয়ে নিজের মতামত জানালেন। বিশেষ করে, ক্রিকেটার স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশের বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হলেও, ডেইজি বলেন, “আমি কে যে বিচার করব?”
এক সাক্ষাৎকারে ডেইজি শাহকে প্রশ্ন করা হয়, পলাশ মুচ্ছলের নাম বিতর্কে জড়ানোর পর তাঁর সঙ্গে কাজ করতে কোনও দ্বিধা হয়েছিল কি না।
এই প্রসঙ্গে ডেইজি বলেন, তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা করে দেখেন। সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, তার ভিত্তিতে কাউকে বিচার করা ঠিক নয়। তিনি আরও জানান, এই পুরো বিষয়টি কয়েকজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, এবং আসল সত্যটা ঠিক কী—তা বাইরে থেকে জানা সম্ভব নয়।
ডেইজি আরও জানান, ছবির প্রস্তাবটি প্রথমে তাঁর কাছে সরাসরি পলাশের কাছ থেকে আসেনি, বরং অন্য কারও মাধ্যমে আসে। এতে তিনি অবাক হয়েছিলেন, কারণ তাঁদের আগে থেকেই পরিচয় ছিল।
পরে তিনি নিজেই যোগাযোগ করলে পলাশ বিষয়টি ব্যাখ্যা করেন। জানা যায়, ব্যক্তিগত জীবনের নানা ঘটনার পর তিনি অনেকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিলেন।
তাঁর কথায়, “একটা ঘটনার দুই দিক থাকে। আমরা বাইরে থেকে যা দেখি, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
