সবেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন জীবন শুরু করেছিল। কিন্তু একি, বিয়ের মাস ঘোরার আগেই সংসার ভাঙছে জনপ্রিয় নায়িকার! তাঁকে ছেড়ে তাঁর বর বিদেশ চলে যাচ্ছেন। কেন? 

উপরে যা ঘটেছে, সব ঠিক হলেও, ঘটেছে পর্দায়। কথা হচ্ছে স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকের। মিঠির সংসার ভাঙছে। আর সেখানে ইন্ধোন দিচ্ছে মিঠির মা কমলিনী। স্বতন্ত্র ও কমলিনীর যৌথ উদ্যোগেই মিঠি ও কৃশানুর বিয়ে ভাঙছে! সত্যিই কি তাই? 

 

আসলে মিঠি ও কৃশানুকে এক করার জন্যই এই পরিকল্পনা করে কমলিনী ও স্বতন্ত্র। কমলিনী কৃশানুকে জানায়, এখন থেকে মিঠির সঙ্গে তার আর সম্পর্ক নেই, সে এখন স্বাধীন।‌ কৃশানু জানায় সে মিঠির সঙ্গে একটু বেরতে চায়, তার কিছু কথা বলার আছে। কিন্তু বাধা দেয় মিঠির বাড়ির লোকজন। তারা জানায়, মিঠিকে কৃশানুর সঙ্গে তারা কিছুতেই আলাদা ছাড়বে না। যদিও বাড়ির সবার আসল কীর্তি জানে মিঠি। তাই মনে মনে হাসে সে। কিন্তু এদিকে কৃশানুর অবস্থা খুবই শোচনীয়।‌ সে ভাবে সত্যিই বোধহয় তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। 

 

আগামীতে কীভাবে এক হয় মিঠি ও কৃশানু? সেটাই দেখার অপেক্ষায় দর্শক মহল। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো দেখে দারুণ উত্তেজিত দর্শক মহল।

প্রসঙ্গত, কমলিনী ও স্বতন্ত্রর জীবনের কালো ছায়া নেমে এসেছে। তাদের মাঝে রয়েছে ভোর। আসলে ভোর স্বতন্ত্রর অনুরাগী। সে তার টানেই এখানে এসেছে বলে জানায়। সম্প্রতি গল্পে দেখানো হয়েছে, যেন তেন ভাবে, প্রয়োজনে মিথ্যে নাটক করে স্বতন্ত্র ওরফে নতুনকে কাছে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। নানা ভাবে কমলিনী এবং স্বতন্ত্রর মাঝে ঢুকছে। এই ঘটনায় স্বামীর উপর অভিমান করে দূরত্ব বাড়াচ্ছে নায়িকা। শেষ পর্যন্ত কী হয় দুই দম্পতির পরিণতি সেটাই এখন দেখার।