বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয় বার মা হলেন৷ সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজা জানিয়েছেন তাঁদের ঘরে এসেছে একটি পুত্রসন্তান।


ইনস্টাগ্রামে সুখবরটি শেয়ার করে সোনম লিখেছেন, “অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসায় আমাদের হৃদয় পূর্ণ। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ, ২৯ মার্চ ২০২৬-এ আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমাদের পরিবার আরও বড় হল, ওর আগমনে আমাদের হৃদয় আনন্দিত। ভাইকে স্বাগত জানানোর জন্য বায়ু ভীষণ খুশি। এই নতুন প্রাণ আমাদের ঘরকে আনন্দ ও সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। চারজনের পরিবার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ। ভালোবাসা রইল—সোনম, আনন্দ ও বায়ু।”


সোনম কাপুর এর দ্বিতীয় সন্তানকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা৷ সমাজমাধ্যমে কমেন্ট করে সকলে শুভেচ্ছার জানিয়েছেন৷  কারিনা কাপুর খান লিখেছেন, সোনা এবং আনন্দকে শুভেচ্ছা৷ 
এছাড়াও রিয়া কাপুর, হুমা কুরেশি সহ একাধিক সেলিব্রিটি লাল রঙের হার্ট ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৫ সালের নভেম্বর মাসে সোনম তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন৷ সে সময় শেয়ার করা ছবিতে তাঁকে গোলাপি কো-অর্ড সেট, কালো স্টকিংস ও হিল পরে বেবি বাম্পে হাত রেখে পোজ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছিলেন, "মাদার"
উল্লেখ্য, সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে হয় ২০১৮ সালে। ২০২২ সালের অগাস্ট মাসে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।