র‍্যাপার বাদশার মিউজিক ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ হরিয়ানার পুলিশ লুক আউট নোটিশ জারি করেছে৷ বাদশার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে হরিয়ানা পুলিশযে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বাদশা৷ 



বাদশা হরিয়ানভি মিউজিক ভিডিয়ো টটীরী নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ এই গানের ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুলের পোশাক পরা মেয়েরা কাঁধের ব্যাগ নামিয়ে  গানের সঙ্গে নাচে মেতে উঠছে৷ এই ধরনের সমাজে ভুল বার্তা দেবে এমনটাই অভিযোগ৷ গানে আপত্তিকর শব্দ আছে বলেও অভিযোগ উঠেছে৷ 

অবশেষে ক্ষমা চাইলেন বাদশা৷ শনিবার সকালেই হরিয়ানার পুলিশ বাদশার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে৷ বাদশার গান সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ 

বিতর্ক শুরু হতেই বাদশা সমাজমাধ্যমে লাইভ ভিডিয়ো করেন৷ তিনি বলেন,  "আমার নতুন গান টটীরী মুক্তি পেয়েছে৷ এই গানের ভিডিয়োয় যে বার্তা দেওয়া হয়েছে তা অনেক মানুষের বিশেষত হরিয়ানভি সম্প্রদায়ের মানুষের খারাপ লেগেছে। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না৷ " হরিয়ানার ছেলে বলে বাদশাকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়েছেন৷ 

বাদশা আরও বলেছেন, " আমি নিজেও একজন হরিয়ানভি৷ যাঁরা আমাকে চেনেন তাঁরা জানেন যে আমার ভাষা,খাবার, জীবনযাত্রা এবং পরিচয় হরিয়ানভি৷ কোনও মহিলা বা শিশুকে অসম্মান করে কিছু বলার ইচ্ছা আমার ছিল না। "

সম্প্রতি বাদশাকে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন একটি নোটিশ দিয়েছে, বাদশাকে তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য ১৩ মার্চ মহিকা কমিশনে উপস্থিত থাকতে বলা হয়েছে৷ 
পানিপথের নারী তু নারায়ণী সংস্থার সভাপতি সবিতা আর্য এবং শিব আরতি ফাউন্ডেশনের প্রধান শিব কুমারের অভিযোগের পর এই নোটিশ জারি করা হয়েছে।

গানের মধ্যে "আয়া বাদশা ডোলি ছাধনে, ইন সবকি ঘোড়া বানানে" লাইনটিতে আপত্তি জানিয়ে তাঁরা দাবি করেছেন যে গানটিতে নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে এবং স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েদের হরিয়ানার স্কুলবাসে উঠে স্কুল ব্যাগ ছুঁড়ে মারতে দেখা গেছে।