প্রথমে বাবলি, তারপর বিনায়কের অসুস্থতা ক্রমশ কাছাকাছি এনেছে তাদের। গভীর হয়েছে সম্পর্ক। বেড়েছে নির্ভরতা। কিন্তু যখন তারা কাছাকাছি আসছে, ভালবেসে ফেলেছে একে অন্যকে তখনই ভাঙবে তাদের সংসার? স্ত্রীকে ডিভোর্স দেবে বিনায়ক? কেন? কোন ঝড় উঠতে চলেছে 'বাবলি সুন্দরী' -র জীবনে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'বাবলি সুন্দরী' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে বিনায়কের মা তাদের ডিভোর্সের পেপার এনে তার সামনে রাখে। বলে তাতে সই করে দিতে। ছেলেকে সে চাপ দেয় বিবাহবিচ্ছেদের কাগজে সই করার জন্য, নইলে নাকি সে আত্মহত্যা করবে। মায়ের এই কথা শুনে অবাক হয়ে যায়।
অন্যদিকে বাবলি শেষ আশা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে। বলতে থাকে, তাদের সম্পর্কে কোনও, নামমাত্র সত্যতা থাকলেও বিনায়ক এই কাগজে সই করবে না। শেষ পর্যন্ত নায়ক কী করে সেটাই দেখার। সে বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে, নাকি স্ত্রীকে বেছে নেয় বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে সেটাই দেখার।
















