'বাবলি সুন্দরী' ধারাবাহিক বর্তমানে বেশ জমে উঠেছে। ঘৃণা সরিয়ে ধীরে ধীরে স্ত্রীর প্রেমে পড়ছে বিনায়ক। ঘনিষ্ঠতা বাড়ছে দু'জনের। এর মধ্যেই ঘোরতর বিপদ নেমে আসতে চলেছে তাদের জীবনে! কী ঘটবে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'বাবলি সুন্দরী' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বিনায়ক গুরুতর অসুস্থ। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। কোনও জ্ঞান নেই। গোটা পরিবার সেখানে উপস্থিত। এদিকে রথের দিন বলে, স্বামীর মঙ্গল কামনা চেয়ে পুজোয় বসে বাবলি। তাদের ছোট মেয়ে জানতে চায় রথ টানলেই তাদের বাবা সুস্থ হবে কিনা। তখনই জানা যায় ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আর আশা নেই বিনায়কের সুস্থ হওয়ার। এই কথা শুনে সেখানে ছুটে আসে বাবলি। 

বিনায়ক সংজ্ঞাহীন, তবুও তাকে উদ্দেশ্য করে বাবলি বলে ওঠে মেয়েদের জন্য যেন বেঁচে ওঠে বিনায়ক। নইলে সে তার দুই মেয়ের ক্ষতি করে দেবে। বারবার এক কথা বলতে বলতে স্বামীর বুকে মাথা ঠেকিয়ে কেঁদে ফেলে নায়িকা। আর তখনই জগন্নাথ দেবের কৃপায় জ্ঞান ফেরে বিনায়কের। সে জড়িয়ে ধরে স্ত্রীকে। কিন্তু নায়কের কী হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে সবটা মিলিয়ে বাবলি এবং বিনায়ক যে কাছাকাছি আসছে বিপদের মধ্যে দিয়ে সেটা বেশ বোঝা যাচ্ছে। আর তাদের এই ঘনিষ্ঠতা দারুণ উপভোগ করছে দর্শকরা। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)