সংবাদসংস্থা, মুম্বই: "স্টারডম" নিয়ে আসছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। না, অভিনয় নয়, এই ওয়েব সিরিজ পরিচালনা দিয়েই হাতেখড়ি আরিয়ানের । এর আগে সৃজনশীল উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন তিনি। পরিচালনার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন মুম্বই সংবাদসংস্থার সঙ্গে।
এর আগে বিজ্ঞাপনী ছবি পরিচালনা করেছেন । সিরিজ পরিচালনা নিয়ে আরিয়ান বলেন, ""ব্র্যান্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে আমি ফটোশুট, বিজ্ঞাপনের কাজ করেছি। আমি সৃজনশীল দিক থেকে এই সব কিছুর সঙ্গে মিশে থাকতাম। লজিস্টিকস অতটাও দেখতাম না। তবে পরিচালক হিসেবে আমাকে প্রত্যেকটা দিকে খেয়াল রাখতে হয়েছে। প্রত্যেক শট, আঙ্গেল নিখুঁতভাবে দেখতে হয়েছে।""
২০২৩ সালে, আরিয়ান তাঁর পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছিলেন। সংস্থার বিজ্ঞাপনের কাজটিও তিনি পরিচালনা করেছিলেন। বিজ্ঞাপনটিতে প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান। সেটি ভাইরাল হয়েছিল নিমেষেই। অনুরাগীরা বাবা-ছেলেকে একই প্রোজেক্টে দেখে মুগ্ধ হয়েছিল।
৬টি এপিসোডে তৈরি হচ্ছে "স্টারডম", যেটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এই সিরিজ, বলিউডে নিজেদের কেরিয়ার গড়তে চাওয়া তরুণ প্রতিভাদের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হবে। সূত্রের খবর, ওয়েব সিরিজটিতে মোনা সিং এবং গৌতমী কাপুর মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। ক্যামিও চরিত্রে থাকবেন শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওল! সমালোচকদের দাবি, এই সিরিজটিও উস্কে দেবে নেপোটিজম জল্পনা। অনেকেই আবার মনে করছেন মাদক কাণ্ডের পরে অনেকটাই শুধরে গিয়েছেন আরিয়ান।