বছরশেষে প্রচারের সব আলো শুষে নিচ্ছেন সলমন খান অ্যান্ড কোং! কিছুদিন আগে প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানি আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন। সেই রেশ ফুরোতেই বুধবার সকালে নতুন খবর। নিজেদের বাড়ির সামনে অর্থাৎ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বেধড়ক মার খেয়েছেন সোহেল খান। বাইরের কিছু অজ্ঞাতপরিচয় তাঁকে মেরেছে। ভাইকে বাঁচাতে ঝুঁকি নিয়ে সলমন ঝাঁপিয়ে পড়েন। অল্পবিস্তর মার খেয়েছেন তিনিও। বুধবারের সকাল খানদানের এই খবরে ছয়লাপ হলে রাতে আরও বড় ধামাকা। খবর, খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান।
তা হলে কি মালাইকা অরোরার সঙ্গে মিটমাট হয়ে গেল? একেবারেই না। আরবাজ নাকি মন দিয়েছেন রূপটান শিল্পী সুরা খানকে। তাঁরা গোপনে ডেটও করছেন। সম্ভবত সেই আঁচ পেয়েই আরবাজের জীবন থেকে সরে গিয়েছেন জর্জিয়া। এমনও শোনা যাচ্ছে, উভয়েই নাকি তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস। ফলে, বেশি দেরি না করে হয়তো আগামী বছরেই সাতপাকে বাঁধা পড়বেন।
আরও জানা গিয়েছে, আগামী ছবি ‘পাটনা শুক্লা’র সেটে নাকি তাঁদের আলাপ। এই ছবিতে আরবাজের মেকআপ করেন সারা। আলাপ বন্ধুত্বে পরিণত হতে বেশি সময় নেয়নি। তারপরেই দু’জনে দু’জনকে চোখে হারাচ্ছেন। নতুন ছবি মুক্তি পাবে ২০২৪-এ। সারা ছবিতে মেকআপ করা ছাড়াও রবিনা ট্যান্ডন এবং তাঁর মেয়ে রাশা থাদানির ব্যক্তিগত রূপটান শিল্পী। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি আরবাজ-সুরা কেউই।