'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিক শুরু হতে না হতে চমক দেখাচ্ছে। এবার মুখোমুখি হতে চলেছে নায়ক, নায়িকা। তাও সংঘাতের মধ্যে দিয়ে! কী হবে এবার এই ধারাবাহিকে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রাজার পরিবারে আলোচনা চলছে অন্নপূর্ণার দোকান নিয়ে। এই দোকান নাকি অন্যের জমি জবরদখল করে বানানো হয়েছে। গোটা বিষয়টা না জেনেই রাজা তার দলবল নিয়ে সেখানে যায়। দোকানের সমস্ত জিনিস বাইরে ফেলে দেয়, ভাঙচুর করে। মায়ের এই অসহায়তা দেখে গর্জে ওঠে স্নেহা। বটি হাতে ছুটে যায়। জানতে চায় কার নির্দেশে এসব হচ্ছে? তখনই এক গুণ্ডা রাজাকে দেখিয়ে দেয়। 

ক্ষিপ্ত, ক্ষুব্ধ স্নেহা রাজার গলাতে গিয়েও বটি ধরে। কিন্তু একি! রাজা তাতেই মুগ্ধ! সে বটিকে দেখছে ফুলের মালা! এই বিরোধ, অশান্তির মধ্যে দু'জনের মনে ভালবাসার ফুল ফুটবে কীভাবে? কীভাবে বা কাছে আসবে তারা? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)