অবিনব শুক্লা এবং রুবিনা দিলাইকের নতুন পডকাস্ট নিয়ে নেটপাড়ায় এখন জোর চর্চা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল অবিনবের এক বিতর্কিত মন্তব্য, যা শুনে অবাক স্বয়ং রুবিনাও।
সম্প্রতি এই পডকাস্টের একটি পর্বে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। সেখানেই অবিনব দাবি করেন যে, পর্নোগ্রাফি দেখা বিশ্ব উষ্ণায়নের অন্যতম বড় কারণ। তাঁর যুক্তি অনুযায়ী, পর্ন ভিডিও তৈরি এবং তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিমাণ বিদ্যুৎ এবং শক্তি খরচ হয়, তা পরিবেশের ওপর বিশাল কার্বন ফুটপ্রিন্ট তৈরি করছে।
শুধু পরিবেশ নয়, অবিনব পর্নোগ্রাফির মানসিক ও শারীরিক প্রভাব নিয়েও সরব হন। তাঁর মতে, পর্ন ভিডিও দেখা পুরুষদের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবিনব বলেন, “পর্নোগ্রাফি পুরুষদের দুর্বল করে দেয়। এটি বাস্তব জীবনের প্রতি অবাস্তব প্রত্যাশা তৈরি করে। এর ফলে মানুষ নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়, সময় নষ্ট করে এবং নিজের মানসিক শক্তি হারিয়ে ফেলে।”
অবিনবের এই অপ্রত্যাশিত এবং সাহসী মন্তব্যের পরেই পডকাস্টে উপস্থিত রুবিনা দিলাইক কার্যত স্তব্ধ হয়ে যান। অবিনবের কথার ধরন দেখে প্রথমে রুবিনা চমকে গেলেও, পরে পরিস্থিতি আবার স্বাভাবিক করতে হিনা খান ও রকি জয়সওয়ালকে হাসাহাসি করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ অভিনবের পক্ষে আবার কেউ বিপক্ষে মন্তব্য করেছেন। এক কথায়, রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে অভিনবের এই মন্তব্য।
















