বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ১৪ মার্চ তাঁর ৬১তম জন্মদিন উদযাপন করলেন। পরিবার আর কাছের বন্ধুরাই ছিল তাঁর জন্মদিনের অনুষ্ঠানে৷ 

চর্চিত বান্ধবী গৌরী স্প্র্যাট তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও৷ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আমিরের মুম্বইয়ের বাড়িতেই হয় জন্মদিন উদযাপন৷ 

জন্মদিন উপলক্ষ্যে আমির কেক কাটেন৷ কেকে কেটে প্রথমে তিনি কিরণ রাওয়ের পুত্র আজাদকে কেক খাইয়ে দেন৷ এই সময় উপস্থিত ছিলেন আমিরের ছেলে জুনেইদ খান এবং মেয়ে ইরা খান। আজাদের পরে ইরা এবং  তারপর বান্ধবী গৌরীকেও কেক খাওয়ান আমির। ঘরোয়া এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।  

এই অনুষ্ঠানে আমিরের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও উপস্থিত ছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। ইরাফান আমিরকে শুভেচ্ছা জানিয়েছেন সেইসঙ্গে ইরা খানের প্রশংসা করেছেন মানসিক স্বাস্থ্যের বিষয় কাজ করার জন্য৷ 

গত বছর নিজের জন্মদিনেই আমির খান প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা জানান৷ দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাঁদের সম্পর্কের শুরু বলে জানা যায়।