আজকাল ওয়েবডেস্ক: বাংলায় কি এবার পরিবর্তনের পরিবর্তন? নাকি ২০১১ সালে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনের প্রত্যাবর্তন? দু'দফার ভোট মিটতেই, শুরু জল্পনা। সেই জল্পনার নিরসন হবে আজ, কয়েকঘণ্টায়। 

 

২৩ এবং ২৯ এপ্রিল ভোট হয়েছে রাজ্যে যথাক্রমে ১৫২ এবং ১৪২ আসনে। কড়া নিরাপত্তা, কমিশনের হাজার নিয়মের মাঝেও, পুনর্নির্বাচন হবে রাজ্যের এক বিধানসভা কেন্দ্রে। মে মাসে। সেই হিসেবে আজ গণনা হবে ২৯৩ কেন্দ্রের। এমনিতে বঙ্গ বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৮। ২৯৩ আসনের গণনার হিসেবে, এক কমে ম্যাজিক ফিগার দাঁড়াবে ১৪৭-এ। সকাল আটটা থেকে শুরু গণনা। পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে, তারপর গণনার এক একটি রাউন্ড।

 

বিজেপির দিকে যে চোরা স্রোতের টান, কতটা ভোট টানল? শক্তি কি ক্ষয় হল তৃণমূল গড়ের? বামেরা কি এক পা এগোল হারানো জমি ফেরাতে? ধীর গতিতে বিধানসভায় ফিরবেন অধীর? আগামী কয়েকঘণ্টা মিলবে, বহু প্রশ্নের উত্তর, মিলবে বহু প্রতীক্ষিত উত্তর, এই দফায়, বাংলা কার?

  • ৪ মে ২০২৬ ১৯ : ২৩

    বিজেপির কর্মীদের ধন্যবাদ  জানালেন মোদি। 

  • ৪ মে ২০২৬ ১৯ : ০৪

    বেলডাঙায় জয়ী বিজেপির ভারত কুমার ঝাওয়ার (১৩২০৮)। 

  • ৪ মে ২০২৬ ১৯ : ০৩

    বিজেপির সদর দপ্তরে বাজছে বাংলা গান। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৫৯

    ধুতি-পাঞ্জাবি পরে বিজেপির সদর দপ্তরে নরেন্দ্র মোদি। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৫৮

    পুরুলিয়ায় জয়ী বিজেপির সুদীপ কুমার মুখার্জি (৪৯২৫৩)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৪৫

    রায়পুরে জয়ী বিজেপির ক্ষেত্রমোহন হাঁসদা (২৮৭৪২)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৪৫

    কৃষ্ণনগর দক্ষিণে জয়ী বিজেপির সাধন ঘোষ (২৭৮০১)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৪৫

    বালিগঞ্জে জয়ী তৃণমূলের শোভনদেব চ্যাটার্জি (৬১৪৭৬)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৪০

    লালগোলায় জয়ী তৃণমূলের আব্দুল আজিজ ডক্টর (১৮৯৬০)

    কালীগঞ্জে জয়ী তৃণমূলের আলিফা আহমেদ (১০১৭২)
    চণ্ডীতলায় জয়ী তৃণমূলের স্বাতী খন্দকার (১৯৬৩৩)
     সিতাইয়ে জয়ী তৃণমূলের সঙ্গীতা রায় (২৭২১)
     মিনাখাঁয় জয়ী তৃণমূলের ঊষা রানি মণ্ডল (৩২২৯২)
     রানাঘাট দক্ষিণে জয়ী বিজেপির অসীম কুমার বিশ্বাস (৬৪৪৬৪)
    বেহালা পূর্বে জয়ী বিজেপির শঙ্কর সিকদার (২৫১৩৭)

  • ৪ মে ২০২৬ ১৮ : ৩৪

    বাঘমুণ্ডিতে জয়ী বিজেপির রহিদাস মাহাতো (৪০৮১৭)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৩৪

    পাশকুঁড়া পূর্বে জয়ী বিজেপির সুব্রত মাইতি (১৭৯০৩)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৩২

    বীজপুরে জয়ী বিজেপির সুদীপ্ত দাস (১৩৩৪৩)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৩২

    মোথাবাড়িতে জয়ী তৃণমূলের ইসলাম মহম্মদ নজরুল (১০৪৯৬)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৩১

    মানিকতলায় জয়ী বিজেপির তাপস রায় (১৫৬৪৪)। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ৩১

    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। টুইট প্রধানমন্ত্রীর। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ২৭

    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। টুইট প্রধানমন্ত্রীর। 

  • ৪ মে ২০২৬ ১৮ : ১৬

    হাওড়া দক্ষিণ কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী, ৭,৮২৮ ভোটে।

  • ৪ মে ২০২৬ ১৮ : ১২

    নওদা ও রেজিনগর কেন্দ্রে জয়ী হুমায়ুন কবীর। ব্যবধান যথাক্রমে ২৭,৯৪৩ ও ৫৮, ৮৭৬।

  • ৪ মে ২০২৬ ১৮ : ০৮

    কামারহাটি কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র, (৫, ৬৪৬) ভোটে।

  • ৪ মে ২০২৬ ১৭ : ৫৩

    ফরাক্কা কেন্দ্রে জয়ী কংগ্রেস প্রার্থী মোতাব শেখ, ৮১৯৩ ভোটে।

  • ৪ মে ২০২৬ ১৭ : ৪৮

    শ্যামপুকুরে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা (১৪,৬৩৩)।

  • ৪ মে ২০২৬ ১৭ : ৩৪

    শালতোড়া কেন্দ্রে জয়ী চন্দনা বাউড়ি, ৩২,১৩৫ ভোটে, কুলতলি কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্র্রার্থী গণেশচন্দ্র মণ্ডল (৫৯,২৭৬)। 

  • ৪ মে ২০২৬ ১৭ : ৩২

    রানিগঞ্জ কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী পার্থ ঘোষ, ব্যবধান ১৭,৭৮৬। রানিবাঁধ কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু, ৫২,২৬৯ ভোটে। 

  • ৪ মে ২০২৬ ১৭ : ১৪

     

    বড়ঞা কেন্দ্রে ২২,৩০০ ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি। নাকাশিপাড়া কেন্দ্রে বিজয়ী বিজেপি প্রার্থী শান্তনু দে, ১৭,৩২৭ ভোটে। ভরতপুর কেন্দ্রে ৩০,৭৫৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন), দেগঙ্গা কেন্দ্রে ১৭,৮১৮ ভোটে জয়ী আনিসুর রহমান বিদেশ, মেটিয়াবুরুজ কেন্দ্রে ৮৭,৮৭৯ ভোটে জয়ী আব্দুল খালেক মোল্লা। 

  • ৪ মে ২০২৬ ১৭ : ০৯

    জগৎবল্লভপুরে জয়ী বিজেপি প্রার্থী অনুপম ঘোষ (৬৬৭১), সুজাপুরে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন (৬০,২৮৭)। 

  • ৪ মে ২০২৬ ১৭ : ০৬

    ফল ঘোষণার দিন বিজয় মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের। ৫ মে থেকে অনুমতিসাপেক্ষে ছাড় মিলবে।

  • ৪ মে ২০২৬ ১৬ : ৫৪

     

    মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ।  

     

  • ৪ মে ২০২৬ ১৬ : ৫০

    খড়দহ কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী (২৪,৪৮৬)।

  • ৪ মে ২০২৬ ১৬ : ৪২

    পুনর্গণনার দাবিতে পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী কাউন্টিং হলের সামনে ধরনায়।

  • ৪ মে ২০২৬ ১৬ : ৩৯

    বজবজ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের অশোক দেব।

  • ৪ মে ২০২৬ ১৬ : ৩৪

    মন্তেশ্বরে জয়ী বিজেপি প্রার্থী সৈকত পাঁজা (১৪,৭৯৮) ও জামুরিয়ায় জয়ী ড. বিজন মুখার্জি (২২,৫১৪)। 

  • ৪ মে ২০২৬ ১৬ : ২৩

     

    দার্জিলিং কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী নমান রাই, কালিম্পং কেন্দ্রে জয়ী ভরতকুমার ছেত্রী।

  • ৪ মে ২০২৬ ১৬ : ২০

    মেদিনীপুর কেন্দ্রে জয়ী ভারতীয় জনতা পার্টির প্রার্থী শঙ্কর গুছাইত। 

  • ৪ মে ২০২৬ ১৬ : ২০

    পূর্ব মেদিনীপুরে ১৬টি কেন্দ্রের মধ্যে ১৬টিতেই এগিয়ে বিজেপি। 

  • ৪ মে ২০২৬ ১৬ : ১৮

    হাবড়ায় পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ৫২

    লোকভবনের উদ্দেশে রওনা মমতা ব্যানার্জির। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ৫১

    মমতা ব্যানার্জিকে গো-ব্যাক স্লোগান সাখাওয়াতের সামনে। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ৪৭

    ভাতারে জয়ী বিজেপি প্রার্থী কার্ফা সৌমেন। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ৪৪

    সাখাওয়াতের ভিতরে শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ৪১

    আসানসোল দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ৪১

    সাখাওয়াতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি, সূত্রের খবর তেমনটাই। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ২৭

    সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বাজি ফাটিয়ে বিজেপি উচ্ছ্বাস। তৃণমূলের জমায়েতস্থলের চেয়ার ভাঙার অভিযোগ। 

  • ৪ মে ২০২৬ ১৫ : ১৭

    ভগবানগোলায় জয়ী তৃণমূলের রেয়াত হোসেন সরকার (৫৬৪০৭)

  • ৪ মে ২০২৬ ১৫ : ১৭

    মন্তেশ্বরে জয়ী বিজেপির সৈকত পাঁজা (১৪৭৯৮)

  • ৪ মে ২০২৬ ১৪ : ০৪

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির কর্মীদের জয় শ্রী রাম স্লোগান।

  • ৪ মে ২০২৬ ১৪ : ০০

    চুঁচুড়া কেন্দ্রে পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। 

  • ৪ মে ২০২৬ ১৩ : ৫৪

    উত্তরপাড়া কেন্দ্রে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী।  

  • ৪ মে ২০২৬ ১৩ : ৫০

    চৌরঙ্গী কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। 

  • ৪ মে ২০২৬ ১৩ : ৪৮

    বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষকে পেছনে ফেলে ব্যবধান বাড়িয়ে এগিয়ে গেলেন বিদ্যুৎ প্রার্থী বিদ্যুৎ রায়। 

  • ৪ মে ২০২৬ ১৩ : ৪৩

    ডায়মন্ড হারবার কেন্দ্রে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার।

  • ৪ মে ২০২৬ ১৩ : ৪১

    ৭ম  রাউন্ড-শেষে জামালপুর কেন্দ্রে বিজেপির অরুণ হালদার এগিয়ে।

  • ৪ মে ২০২৬ ১৩ : ৩৩

    ৫ম রাউন্ড শেষে করিমপুর কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী।

  • ৪ মে ২০২৬ ১৩ : ৩২

     

    সমশেরগঞ্জ কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষ। 

  • ৪ মে ২০২৬ ১৩ : ৩১

    '২২ রাউন্ড অবধি গণনা চলবে, এখনই ট্রেন্ড বোঝার সময় নয়': কুণাল ঘোষ

  • ৪ মে ২০২৬ ১৩ : ২৬

    অষ্টম রাউন্ড শেষে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এগিয়ে।

  • ৪ মে ২০২৬ ১৩ : ২০

    সোনারপুর দক্ষিণ কেন্দ্রে ৫ম রাউন্ড-শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি।

  • ৪ মে ২০২৬ ১৩ : ১৯

    পঞ্চম রাউন্ডে বিধাননগর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। 

  • ৪ মে ২০২৬ ১৩ : ১৬

    ইভিএম হ্যাক করা হয়েছে বলে অভিযোগ তুললেন বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

  • ৪ মে ২০২৬ ১৩ : ১০

    আসানসোল উত্তর কেন্দ্রে ৫ম রাউন্ড গণনা শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক।

  • ৪ মে ২০২৬ ১৩ : ০৯

     

    কুলতলি ৫ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল। 

  • ৪ মে ২০২৬ ১৩ : ০৪

     

    ভাঙড় কেন্দ্রে বাঁকবদল। এগিয়ে গেলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।

  • ৪ মে ২০২৬ ১৩ : ০২

     

    বারাসাতে পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে সব্যসাচী দত্ত।

  • ৪ মে ২০২৬ ১২ : ৫৯

    ভাঙড় কেন্দ্রে আই এস এফ প্রার্থী নওসাদ সিদ্দিকে পেছনে ফেলে, দ্বিতীয় স্থানে বিজেপি।

  • ৪ মে ২০২৬ ১২ : ৫৭

    ভাতারে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা।

  • ৪ মে ২০২৬ ১২ : ৫৪

    জোড়াসাঁকো কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা।

  • ৪ মে ২০২৬ ১২ : ৫২

    ঘাটাল কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শীতল কপাট। 

  • ৪ মে ২০২৬ ১২ : ৫০

    জাঙ্গিপাড়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী।

  • ৪ মে ২০২৬ ১২ : ৪৯

    রাজারহাট গোপালপুর কেন্দ্রে পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি।

  • ৪ মে ২০২৬ ১২ : ৪৭

    ‘ওয়েট অ্যান্ড ওয়াচ। চোদ্দ থেকে আঠারো রাউন্ড গণনা হবে। আমরা সূর্যাস্তের পর জিতব।’ -মমতা

  • ৪ মে ২০২৬ ১২ : ৪৬

    'নির্বাচন কমিশন নিজের ইচ্ছেমতো গণনা করছে।' -মমতা

  • ৪ মে ২০২৬ ১২ : ৪৬

    'কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের অত্যাচার করছে, পার্টি অফিস বন্ধ করছে।': মমতা

  • ৪ মে ২০২৬ ১২ : ৪৫

    'কাউন্টিং এজেন্টরা দয়া করে কেউ স্ট্রংরুম ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। একাধিক জায়গায় প্রথম দু-তিন রাউন্ডের পর গণনা বন্ধ।: মমতা

  • ৪ মে ২০২৬ ১২ : ৪২

    লাইভ সম্প্রচারে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ১২ : ৪০

    ভবানীপুর কেন্দ্রে এগিয়ে ১৯০০০-এরও বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ১২ : ৩৮

    মানিকতলা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। 

  • ৪ মে ২০২৬ ১২ : ২৬

    রাজারহাট নিউটাউন কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ১২ : ২৪

    বর্ধমান দক্ষিণ কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র ।

  • ৪ মে ২০২৬ ১২ : ১৭

    বারাসাতে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে ৬৫০০ ভোটে সব্যসাচী দত্ত। 

  • ৪ মে ২০২৬ ১২ : ১৬

    চুঁচুড়াতেও এগিয়ে বিজেপি প্রার্থী। পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে সুবীর নাগ। 

  • ৪ মে ২০২৬ ১২ : ০৩

    ভাঙড়ে এগিয়ে শওকত মোল্লা।

  • ৪ মে ২০২৬ ১২ : ০২

    মিনাখাঁয় আইএসএফ প্রার্থী এগিয়ে এখনও পর্যন্ত। 

  • ৪ মে ২০২৬ ১২ : ০১

    দ্বিতীয় রাউন্ড গণনা শেষে, বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান এগিয়ে। 

  • ৪ মে ২০২৬ ১১ : ৫৬

    দ্বিতীয় রাউন্ড শেষে চন্দ্রিমা ভট্টাচার্য পিছিয়ে। 

  • ৪ মে ২০২৬ ১১ : ৪৬

     

    দমদমে ব্রাত্য বসু পিছিয়ে। 

  • ৪ মে ২০২৬ ১১ : ৪৫

    কামারহাটিতে এগিয়ে বিজেপি প্রার্থী। 

  • ৪ মে ২০২৬ ১১ : ৩৪

    ডোমজুড়ে এগিয়ে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। 

  • ৪ মে ২০২৬ ১১ : ৩৩

    বহরমপুরে তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। 

  • ৪ মে ২০২৬ ১১ : ২৫

    ভবানীপুর কেন্দ্রে লাড্ডু বিতরণ করছে বিজেপি। 

  • ৪ মে ২০২৬ ১১ : ১৯

    মেমারি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী মানব গুহ। 

  • ৪ মে ২০২৬ ১১ : ১৬

    ব্যারাকপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচী। 

  • ৪ মে ২০২৬ ১১ : ১৫

    নোয়াপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে পিছিয়ে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। 

  • ৪ মে ২০২৬ ১১ : ১৩

    বনগাঁ দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।

  • ৪ মে ২০২৬ ১১ : ১২

    বালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। 

  • ৪ মে ২০২৬ ১১ : ১১

    জাঙ্গিপাড়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০৯

    রামনগর কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০৯

    মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০৭

    বারাসাত কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০৬

    সবং কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০৫

    শ্যামপুর কেন্দ্রে পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ১১ : ০৪

    ময়না কেন্দ্রে পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০৩

    গাইঘাটায় এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০৩

    বারুইপুর পশ্চিমে পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ১১ : ০১

    শুভেন্দু অধিকারী হাজির হলেন গণনাকেন্দ্রে। 

  • ৪ মে ২০২৬ ১১ : ০০

    গোপীবল্লভপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৫৯

    ভবানীপুর কেন্দ্রে তৃতীয় রাউন্ডের শেষে ফের এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৫৭

    মানিকতলা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়।

  • ৪ মে ২০২৬ ১০ : ৫৭

    চৌরঙ্গি কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৫৬

    বেলেঘাটা কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৫৫

    বিধাননগর কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৫৪

    বেহালা পশ্চিম কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী ডা. ইন্দ্রনীল খাঁ। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৫২

    বেহালা পূর্ব কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৫১

    যাদবপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৪৯

    মধ্যমগ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৪৮

    হিঙ্গলগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৪৬

    প্রথম রাউন্ডের গণনা শেষে আউশগ্রাম কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার।

  • ৪ মে ২০২৬ ১০ : ৪৫

    মোথাবাড়ি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৪৪

    কামারহাটি কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৪০

    বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুখেন বাগদী এগিয়ে, দ্বিতীয় স্থানে তৃণমূল।

  • ৪ মে ২০২৬ ১০ : ৩৮

    মধ্য হাওড়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৩৬

    দমদম কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসু। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৩৪

    চন্দননগর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৩৩

    বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীথ কুমার মালিক। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৩২

    কলকাতা বন্দর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। 

  • ৪ মে ২০২৬ ১০ : ৩০

    প্রথম তিন রাউন্ড শেষে সামশেরগঞ্জ বিধানসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলম।

  • ৪ মে ২০২৬ ১০ : ২৮

    দ্বিতীয় রাউন্ডের শেষে ভবানীপুর কেন্দ্রে এগিয়ে শুভেন্দু অধিকারী। 

  • ৪ মে ২০২৬ ১০ : ২৬

    হাবড়াতে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

  • ৪ মে ২০২৬ ১০ : ২৪

    হলদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী। 

  • ৪ মে ২০২৬ ১০ : ২২

    দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে রাসবিহারী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।

  • ৪ মে ২০২৬ ১০ : ২১

    কালনা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। 

  • ৪ মে ২০২৬ ১০ : ২০

    সুজাপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন।

  • ৪ মে ২০২৬ ১০ : ২০

    উত্তরপাড়ায় পিছিয়ে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ১০ : ১৯

    রাজারহাট-গোপালপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি।

  • ৪ মে ২০২৬ ১০ : ১৮

    রাজারহাট কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। 

  • ৪ মে ২০২৬ ১০ : ১৭

    ডায়মন্ডহারবার কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী দীপককুমার হালদার। 

  • ৪ মে ২০২৬ ১০ : ১৬

    পাণ্ডবেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি। 

  • ৪ মে ২০২৬ ১০ : ১৫

    জলঙ্গি কেন্দ্রে পিছিয়ে গেলেন বাম প্রার্থী ইউনুস আলি সরকার, এগিয়ে তৃণমূল প্রার্থী বাবর আলি। 

  • ৪ মে ২০২৬ ১০ : ১৩

    দার্জিলিং কেন্দ্রে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী বিজয় কুমার রাইয়ের কাছে পিছিয়ে বিজেপি প্রার্থী নোমান রাই।

  • ৪ মে ২০২৬ ১০ : ১১

    পানিহাটি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। 

  • ৪ মে ২০২৬ ১০ : ০৭

    বাগদা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। 

  • ৪ মে ২০২৬ ১০ : ০৭

    শিলিগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।

  • ৪ মে ২০২৬ ১০ : ০৪

    কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ।

  • ৪ মে ২০২৬ ১০ : ০৩

    মানিকতলা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

  • ৪ মে ২০২৬ ১০ : ০১

    লালগোলায় এগিয়ে কংগ্রেস প্রার্থী তৌহিদুর রহমান সুমন।

  • ৪ মে ২০২৬ ১০ : ০০

    বিষ্ণুপুরে এগিয়ে বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৮

    দ্বিতীয় রাউন্ডে দুর্গাপুর পূর্ব বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এগিয়ে।

     

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৮

    ভাঙড়ে পিছিয়ে আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকী, এগিয়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৭

    রামনগরে এগিয়ে তৃণমূল প্রার্থী অখিল গিরি।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৭

    রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৬

    শিবপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৫

    ময়নায় এগিয়ে বিজেপি প্রার্থী অশোক দিন্দা। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৫

    বালুরঘাটে পিছিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৫

    সোনারপুর দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৪

    বরানগরে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫৩

    সিউড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫২

     

    রানিগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫১

    ডেবরাতে এগিয়ে বিজেপি প্রার্থী শুভাশিস ওম।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৫১

    কান্দি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের অপূর্ব সরকার।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৯

    রেজিনগর কেন্দ্রে এগিয়ে আমজনতা উন্নয়ন পার্টি-র প্রার্থী হুমায়ুন কবীর। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৯

    বেলেঘাটা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৮

    জলঙ্গি কেন্দ্রে এগিয়ে বাম প্রার্থী ইউনুস আলি সরকার।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৭

    ক্যানিং পূর্ব কেন্দ্রে পিছিয়ে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৭

    আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৬

     

    মালতীপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৫

    ভাটপাড়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী পবন সিং। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৪

    শ্যামপুকুরে পিছিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৪

     

    ডোমকলে এগিয়ে বাম প্রার্থী মুস্তাফিজুর রহমান।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪৩

    ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪২

    মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৪০

    সুতি বিধানসভা কেন্দ্রে ১৫০০ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ৩৯

    কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান, প্রাথমিক গণনা অনুসারে।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৩৯

    প্রাথমিক গণনায় খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৩৮

    পোস্টাল ব্যালট গণনায় নোয়াপাড়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৩৫

     

    সাগরদিঘিতে এগিয়ে তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস, পোস্টাল ব্যালটের গণনা অনুসারে।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৩৪

    পোস্টাল ব্যালট গণনায় বহরমপুরে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রর কাছে পিছিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী  অধীর চৌধুরী।

  • ৪ মে ২০২৬ ০৯ : ৩২

    তমলুকের নিমতৌড়িতে ভোটগণনা কেন্দ্রে উত্তেজনা। ময়নার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের অভিযোগ আরও-এর ঘরে থাকতে দেওয়া হয়নি দলের প্রতিনিধিকে।

  • ৪ মে ২০২৬ ০৯ : ২৭

     

    পোস্টাল ব্যালটের গণনায় সানসোল উত্তরে পিছিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক।

  • ৪ মে ২০২৬ ০৯ : ১৬

    তুফানগঞ্জে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি প্রার্থী মালতি রাভা রায়। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ১৬

    উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এগিয়ে বিজেপি। 

  • ৪ মে ২০২৬ ০৯ : ০০

    বহরমপুর পোস্টাল ব্যালট এগিয়ে অধীর চৌধুরী। 

     

  • ৪ মে ২০২৬ ০৮ : ৫৮

    ভবানীপুরে এগিয়ে মমতা ব্যানার্জি। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ৫৭

    নওদা বিধানসভায় এগিয়ে হুমায়ুন কবীর। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ৫৭

    জলঙ্গি,  ডোমকল এবং হরিহরপাড়া এগিয়ে সিপিআইএম। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ৫৬

    নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ৫৪

    শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনা ঘিরে বিতর্ক  ৬টি ট্রাঙ্কের মধ্যে ৫টি আগে থেকেই খোলা ছিল বলে অভিযোগ তৃণমূলের।

  • ৪ মে ২০২৬ ০৮ : ৪৭

    যাদবপুরে পিছিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ৪১

    গণনাকেন্দ্রে হাজির হয়েছেন, বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ৪০

    যাদবপুর গণনা কেন্দ্রের যাওয়ার সময় একটি গাড়ি সেক্টর ফাইভের কাছে উল্টে যায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। ওই গাড়িতে আই এস এফ কর্মী ছিলেন। গাড়িতে করে কাউন্টিং সেন্টারের দিকে যাচ্ছিল আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। কয়েকজন আহত একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

  • ৪ মে ২০২৬ ০৮ : ৩৮

     

    পোস্টাল ব্যালেট গণনায়-

     

    মধ্যমগ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী রথীন ঘোষ 

    বারাসাতে এগিয়ে বিজেপি প্রার্থী শংকর চ্যাটার্জী 

    আমডাঙ্গা এগিয়ে বিজেপি প্রার্থী অরিন্দম মজুমদার 

    দেগঙ্গায় এগিয়ে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বিদেশ 

    অশোকনগরে এগিয়ে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী 

    হাবড়া এগিয়ে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক

  • ৪ মে ২০২৬ ০৮ : ৩৭

    গণনার সকালের নেতাজি ইনডোর স্টেডিয়াম।

     

  • ৪ মে ২০২৬ ০৮ : ৩৫

    জঙ্গিপুর বিধানসভার পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জী। তৃণমূলের জাকির হোসেন পিছিয়ে।

  • ৪ মে ২০২৬ ০৮ : ৩৫

    গণনা কেন্দ্রে হাজির ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ২৪

    ভবানীপুরে শুরু হল পোস্টাল ব্যালটের গণনা। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুরু হল গণনা।

  • ৪ মে ২০২৬ ০৮ : ১০

    শহরের নানা জায়গায় তৃণমূল, বিজেপির সমর্থকদের জমায়েত। 

  • ৪ মে ২০২৬ ০৮ : ১০

    স্বরূপনগরে গণনাকেন্দ্রে প্রার্থী এবং এজেন্টদের প্রবেশে বাধা, তৃণমূলের অভিযোগ তেমনটাই। 

  • ৪ মে ২০২৬ ০৭ : ৪৭

    ভোর পাঁচটা থেকে, গণনা শেষ হওয়া পর্যন্ত, গণনা কেন্দ্রের বাইরের কড়া নিরাপত্তা, ১৬৩ ধারা জারি। 

  • ৪ মে ২০২৬ ০৭ : ১৭

    গণনা শুরুর আগেই উত্তেজনা নেতাজি ইনডোরে। 

  • ৪ মে ২০২৬ ০৭ : ১৪

    গণনার আগে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা।

  • ৪ মে ২০২৬ ০৭ : ১৩

    আর কিছুক্ষণের মধ্যেই শুরু ভোট গণনা। গণনার আগের রাতে রাত জাগার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, রাত জাগলেন দলের নেতা কর্মীরা।