আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ৪১.১১%। দ্বিতীয় দফায় তার তুলনায় সামান্য কম ভোট পড়ল। এদিন সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৩৯.৯৭%।
ভোটদানের হারে সবথেকে বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমান জেলায় ৪৪.০৫%। সবথেকে পিছিয়ে রয়েছে দক্ষিণ কলকাতা। সেখানে ভোট পড়েছে ৩৬.৭৮%। একনজরে দেখে নেওয়া যাক সকাল ১১টা পর্যন্ত কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে।
বঙ্গ ভোটের দ্বিতীয় দফা, চার ঘণ্টায় ভোট পড়ল প্রায় ৪০ শতাংশ। কোন জেলায় ভোটদানের হার কত, একনজরে-
হাওড়া ৩৯.৪৫
হুগলি ৪৩.১২
উত্তর কলকাতা ৩৮.৩৯
দক্ষিণ কলকাতা ৩৬.৭৮
নদিয়া ৪০.৩৪
উত্তর ২৪ পরগনা ৩৮.৪৩
দক্ষিণ ২৪ পরগনা ৩৭.৯২
পূর্ব বর্ধমান ৪৪.৫০
১৪২টি বিধানসভার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে গলসি বিধানসভায়। সেখানে ভোট পড়েছে ৪৭.৮৬%। সর্বনিম্ন ভোটের হার মহেশতলা বিধানসভায়। সেখানে ভোট পড়েছে ৩৩.০৫%।
















