হাই-ভোল্টেজ বরানগর বিধানসভা কেন্দ্রে ভোটের গণনায় বড়সড় চমক! বিকেল ৪টে পর্যন্ত বরানগর বিধানসভা কেন্দ্রে  বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে  ১২,০৮১ ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেসের র তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। 

 

২০২১ সালে বাঁকুড়া থেকে তৃণমূল সায়ন্তিকাকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল। কিন্তু তিনি ওই কেন্দ্রে হেরে যান। এর পরেই তিনি দলের সংগঠনের কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। এরপর  ২০২৪ সালে তাপস রায় দল ছাড়লে, সেই বছরের উপনির্বাচনে বরাহনগরে তাঁর শূন্য স্থানে সায়ন্তিকাকে প্রার্থী করে দল। তিনি সেবার জয়লাভ করে বিধায়ক হন। এরপর ফের ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও তিনি বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নামেন। এ বার তাঁর লড়াই ছিল বিজেপির সজল ঘোষ এবং সিপিএমের সায়নদীপ মিত্রের বিরুদ্ধে।